আওয়ামী লীগ মাঠে নামলে বিএনপি পালানোর পথ খুঁজে পাবে না: ওবায়দুল কাদের

বিএনপি আন্দোলনের নামে সরকারকে পতনের উস্কানি দিচ্ছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন আওয়ামী লীগ মাঠে নামলে বিএনপি পালানোর পথ খুঁজে পাবে না।
বিকেলে টাঙ্গাইল স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।
কাদের আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার মানুষের কষ্ট লাঘব করছে। সেই সরকারের বিরুদ্ধে বিএনপিসহ অপশক্তি সাধারণ জনগণকে উস্কে দেয়ার অপচেষ্টা করেছে। এসময় বিএনপির বিরুদ্ধে রাজপথে খেলা হবে বলে হুঁশিয়ারি দেন আওয়ামী লীগ নেতারা।
তিনি বলেন, খেলা হবে, ডিসেম্বরে খেলা হবে। আন্দোলনের বিরুদ্ধে খেলা হবে। ভোট চোরের বিরুদ্ধে খেলা হবে। ভুয়া ভোটার তালিকার বিরুদ্ধে খেলা হবে। আওয়ামী লীগ প্রস্তুত। উত্তর জনপদে বাঁশের কেল্লা তৈরি করুন। বঙ্গবন্ধুর খুনিদের পুরস্কৃত করেছে জিয়াউর রহমান। তাদের বিচার বন্ধ করতে আইন করেছিলেন জিয়াউর রহমান। খুনিদের বিচার বন্ধ করতে চেয়েছে। তাদের বিরুদ্ধে খেলা হবে। সব ষড়যন্ত্রের বিরুদ্ধে খেলা হবে। খুনিদের ক্ষমা করা যায় না। শেখ হাসিনা সরকার সাধারণ মানুষের কষ্ট লাঘব করছে। সেই সরকারের বিরুদ্ধে এরা সাধারণ জনগণকে উসকানি দিচ্ছে।



