Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Uncategorized

ইউক্রেনে অধিকৃত ৪ টি অঞ্চল নিজেদের বলে ঘোষণা করতে যাচ্ছে রাশিয়া

রাশিয়া-সমর্থিত মস্কোর নিয়ন্ত্রণে থাকা ইউক্রেনের ৪ টি অঞ্চলে গণভোট শেষে বিজয় ঘোষণা করেছে রাশিয়া। ধারনা করা হচ্ছে এ বিষয়ে আজ আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা । বৃহস্পতিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেন। দীর্ঘ সময় ধরে চলা লড়াইয়ে এটি রাশিয়ার জন্য একটি বড় অর্জন বলে মনে করছেন বিশ্লেষকরা। রাশিয়ার  স্থানীয় সময় বৃহস্পতিবার পুতিন একটি ডিক্রি জারি করেন। সেখানে তিনি দক্ষিণ ইউক্রেনের জাপোরিঝিয়া ও খেরসনের রাষ্ট্রীয় সার্বভৌমত্ব এবং স্বাধীনতার স্বীকৃতির প্রদান করেন।

রুশ-অধিকৃত অঞ্চলে সংগঠিত গণভোটের পর শুক্রবার ক্রেমলিনে একটি অনুষ্ঠানে দোনেস্ক ও লুহানস্কের স্বঘোষিত প্রজাতন্ত্রের সঙ্গে দুটি অঞ্চল রাশিয়ায় অন্তর্ভুক্ত হতে চলেছে। যেখানে ৯৯ শতাংশ সংখ্যাগরিষ্ঠতা দাবি করা হচ্ছে,রাশিয়ায় যোগদানের পক্ষে।

এর আগে গত ফেব্রুয়ারিতে দোনেৎস্ক এবং লুহানস্কের স্বাধীনতার স্বীকৃতি দেন প্রেসিডেন্ট পুতিন। এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের জাপোরিঝিয়া এবং খেরসন অঞ্চলকে ‘স্বাধীন’ ঘোষণা করেন। যদিও এই গণভোটের আয়োজনকে তীব্রভাবে প্রত্যাখ্যান করছে ইউক্রেন সরকার ও পশ্চিমা মিত্ররা।

 

বাংলা টিভি / বুলবুল

সংশ্লিষ্ট খবর

Back to top button