Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Uncategorized

মৌসুমি বায়ুর প্রভাবে ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি  

মৌসুমি বায়ু এখন সারাদেশেই ছড়িয়ে পড়েছে। এর প্রভাবে ঢাকাসহ দেশের বেশির ভাগ অঞ্চলে বৃষ্টি হচ্ছে। কোথাও হালকা আবার কোথাও মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। এদিকে ঝড়ো হাওয়ার কারণে নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেন, ‘মৌসুমী বায়ু এখন সারা দেশের ওপরে অবস্থান করছে। তাই ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে কম-বেশি বৃষ্টি হচ্ছে। এই বায়ুর কারণে নদীবন্দরসহ উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ জন্য নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদফতর জানায়, লঘুচাপের বর্ধিতাংশ বিহার থেকে ভারতের পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং বরিশাল ও খুলনা বিভাগের দু’-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাধারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

তাপপ্রবাহের বিষয়ে বলা হয়, সাতক্ষীরা, যশোর ও পাবনা জেলাগুলোর ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

তাপমাত্রার বিষয়ে বলা হয়, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বাংলাটিভি/জাবেদ

সংশ্লিষ্ট খবর

Back to top button