Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্যদুর্ঘটনা

সীতাকুণ্ড ট্র্যাজেডি : লাশ শনাক্তে ডিএনএ নমুনা সংগ্রহ করছে সিআইডি

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোর আগুন ও বিস্ফোরণে নিহতদের শনাক্তে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ডিএনএ টেস্ট শুরু হয়েছে।

আজ সোমবার সকাল ৯টা থেকে ঢাকা থেকে আসা অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষজ্ঞ দল নমুনা সংগ্রহ শুরু করেন। নিঁখোজদের স্বজনেরা ডিএনএ পরীক্ষার জন্য নমুনা দিচ্ছেন। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

আজ সকাল সাড়ে ৯টার দিকে সরেজিমনে দেখা যায়, ডিএনএ নমুনা সংগ্রহের জন্য জেলা পুলিশের পক্ষ থেকে একটি বুথ করা হয়েছে। সেখানে বসেই স্বজনদের ডিএনএ সংগ্রহ করছেন সিআইডি বিশেষজ্ঞেরা।

নিহতদের স্বজনেরা পুলিশের সহায়তায় ডিএনএ টেস্টের জন্য নমুনা দিচ্ছেন। ডিএনএ পরীক্ষার প্রতিবেদন আসার পর পরিচয় শনাক্ত হলে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করার কথা রয়েছে। ডিআইজি আনোয়ার হোসেন জানান, মোট ৪১টি মরদেহ চমেক হাসপাতাল আনা হয়েছিল। এরই মধ্যে ২২ জনের পরিচয় শনাক্ত হওয়ায় তাদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। বাকি ১৮ জন লাশের পরিচয় নিশ্চিতকরণের জন্য স্বজনদের ডিএনএ সংগ্রহ করা হচ্ছে। ডিএনএ পরীক্ষার প্রতিবেদন আসার পর স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

বাংলাটিভি/জাবেদ

 

সংশ্লিষ্ট খবর

Back to top button