Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Uncategorized

প্রধানমন্ত্রীর নেতৃত্বে রাষ্ট্রপতির সংলাপে যাবে আ’লীগ

নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির আমন্ত্রণে সংলাপে অংশ নিতে যাচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। সোমবার (১৭ জানুয়ারি) বিকেল ৪টায় বঙ্গভবনে এই সংলাপ অনুষ্ঠিত হবে।

সংলাপে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধি দল অংশ নেবে।

প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, ড. মো. আব্দুর রাজ্জাক, লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, জাহাঙ্গীর কবির নানক ও আব্দুর রহমান।

নির্বাচন কমিশন গঠন নিয়ে আলোচনা করতে ২০ ডিসেম্বর সংলাপ শুরু করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

বাংলাটিভি/ সাকিব

সংশ্লিষ্ট খবর

Back to top button