বিদেশের মাটিতে টেস্ট জয়ের হাতছানি টাইগারদের

মাউন্ট মঙ্গানুইতে সিরিজের প্রথম টেস্টের চতুর্থদিন শেষে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের বিপক্ষে ১৭ রানে লিড নিয়েছে নিউজিল্যান্ড। এদিকে, বাংলাদেশে হয়ে এবাদত হোসেন একাই নিয়েছেন ৪ উইকেট।
আজ বে ওভালে, ৬ উইকেটে ৪০১ রান নিয়ে দিন শুরু করা টাইগারদের ইনিংস থামে ৪৫৮ রানে।
এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ভালোই প্রতিরোধ গড়ে তুলেছে নিউজিল্যান্ড। প্রতিরোধ গড়ার মূল কাজটাই করেছেন উইল ইয়ং। দ্বিতীয় ইনিংসে নেমে নিউজিল্যান্ডকে ৬৯ রানের চমৎকার ইনিংস উপহার দিয়েছেন তিনি। তাঁর ব্যাটে চড়েই বাংলাদেশের লিড টপকে যায় কিউইরা। যদিও কিউইদের ব্যাটিংয়ের শুরুতে সুযোগ দেয়নি বাংলাদেশ।
এদিন খেলতে নামা নিউজিল্যান্ডের টপ অর্ডার দসিয়ে দেন এবাদত হোসেন। ২৯ রানেই কিউইদের প্রথম উইকেট শিকার করেন তাসকিন আহমেদ। এরপর প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান ডেভন কনওয়েকে ১৩ রানে ফেরান এবাদত।
তৃতীয় উইকেটে টেইলর আর উইল ইয়াং ৭৩ রানেও পার্টনারশিপে ঘুরে দাঁড়ায় কিউরা। তবে এবাদতের বোলিং তোপে ব্যক্তিগত ৬৯ রানে ফেরেন উইল ইয়াং।
এক বল পরেই হেনরি নিকলসের উইকেট তুলে নেন তিনি। এক ওভার পর আবারো বল করতে এসে টম ব্লান্ডেলকে শূন্য রানে ফেরান এবাদত। তবে টেইলরের প্রতিরোধ ভাঙতে পারেননি। দ্রুত উইকেট হারানোর পর টেইলরের ব্যাটেই বাকি দিন পার করে দেয় নিউজিল্যান্ড
বাংলাদেশের হয়ে বল হাতে ৩৯ রান দিয়ে সর্বোচ্চ চারটি উইকেট নেন ইবাদত। ২২ রান খরচায় একটি উইকেট নেন তাসকিন আহমেদ।
এর আগে আজ চতুর্থ দিন সকালে ৪৫৮ রানে থেমেছে বাংলাদেশের প্রথম ইনিংস। নিউজিল্যান্ডের ইনিংস টপকে বাংলাদেশ লিড নিতে পেরেছে ১৩০ রানের। প্রথম ইনিংসে মুমিনুলরা অলআউট হয় ৪৫৮ রানে। ২০ রানে দিন শুরু করা মিরাজ ইনিংসে পঞ্চম টাইগার ব্যাটসম্যান হিসেবে ফিফটিও প্রায় পেয়েই গিয়েছিলেন। তবে ব্যক্তিগত ৪৭শে সাউদির শিকার হয়ে ফিরেছেন মেহেদি। আর ১১তে শুরু করা ইয়াসির রাব্বি থেমেছেন ২৬ রানে।
বাংলাটিভি/ রাপ্পি



