Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Uncategorized

এখনই লকডাউন নয়, তবে চলাফেরায় কড়াকড়ি আসছে: স্বাস্থ্যমন্ত্রী

করোনাভাইরাস সংক্রমণ আবার বাড়তে শুরু করায় স্বাস্থ্যবিধি নিশ্চিতে ফের কড়াকড়ি আরোপের দিকে যাচ্ছে সরকার।

এখনই লকডাউন দেয়া না হলেও, গনপরিবহণে যাত্রী কমানো ও সামাজিক অনুষ্ঠান সীমিত করাসহ সর্বক্ষেত্রে মাস্ক ব্যবহার নিশ্চিতে জরিমানার বিষয়ে কথা হয়েছে আন্তঃমন্ত্রণলায় বৈঠকে।

সন্ধ্যায় সচিবালয়ে মন্ত্রিপরিষদের সম্মেলন কক্ষে ওমিক্রন নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, ওমিক্রণের সংক্রমণ মোকাবেলায় সরকার সতর্ক, তবে এখনই লকডাউনের বিষয়ে ভাবা হচ্ছে না। তিনি জানান, খাবারের দোকানে বসে খেতে হলে টিকাদানের সনদ দেখানো বাধ্যতামূলক করা হচ্ছে। এছাড়া গণপরিবহনে যাত্রী কমানো, সামাজিক অনুষ্ঠান সীমিত করার সিদ্ধান্তও আসছে বলে জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, সর্বক্ষেত্রে মাস্কের ব্যবহার নিশ্চিতে জরিমানার বিষয়েও আন্তঃমন্ত্রণালয় বৈঠকে কথা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত বিষয়টি নিশ্চিত করবে। সংক্রমণ ঠেকাতে দ্রুতই এসব বিধি-নিষেধের বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নির্দেশনা জারি হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।

বাংলাটিভি/ রাপ্পি

সংশ্লিষ্ট খবর

Back to top button