Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Uncategorized

বাংলাদেশকে ১৫ লাখ টিকা উপহার দিলো সৌদি আরব

বাংলাদেশকে ১৫ লাখ অ্যাস্ট্রেজেনেকার টিকা উপহার দিলো সৌদি আরব। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক অনুষ্ঠানে এই টিকা উপহার দেওয়া হয়। এ সময় বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা ইউসেফ ঈসা আলদুহাইলান স্বাস্থ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এই টিকা হস্তান্তর করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও স্বাস্থ্য মন্ত্রী ডা. জাহিদ মালেক, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব লোকমান হোসেন মিয়া।

বাংলাটিভি/সাকিব

সংশ্লিষ্ট খবর

Back to top button