Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

নানা জটিলতায় বৈধ পথে রেমিটেন্স পাঠাতে অনাগ্রহী প্রবাসীরা

কর্মসূত্রে বিশ্বের বিভিন্ন দেশে বাস করেন অনেক বাংলাদেশি নাগরিক।  তাদের পাঠানো রেমিট্যান্সেই সচল রয়েছে, আমাদের দেশের অর্থপ্রবাহ। তবে এসব রেমিট্যান্স যোদ্ধারা বৈধপথে টাকা পাঠানোর চেয়ে, অবৈধ পথে টাকা পাঠানোয় বেশি আগ্রহী। মূলত সময় ও সচেতনতার অভাবেই এ পথে ঝুঁকছেন তারা।

সৌদি আরব সহ বিশ্বের অন্যান্য দেশ থেকে প্রবাসীরা অবৈধ পথে দেশে টাকা পাঠান।  এক্ষেত্রে মূলত হুন্ডি ব্যবসার ওপর নির্ভর করেন তারা। কিন্তু বৈধ পথে টাকা পাঠাতে আগ্রহী হওয়া সত্ত্বেও, তারা নানা কারনে এ পথ থেকে বিমুখ।

তবে, সরকার দেয়া ২ শতাংশ প্রনোদনার কারনে, প্রবাসীরা বর্তমানে বৈধ পথে টাকা পাঠাতে আগ্রহী।জেন্ট ব্যাংকিং বৃদ্ধি পাওয়ায়, এখন গ্রাম গঞ্জের মানুষের জন্য, টাকা উত্তোলনে সুবিধা হয়েছে, এদিকে, প্রবাসীদের বৈধপথে টাকা পাঠাতে সচেতন করতে পারলে, তারা আর অবৈধ দিকে যাবেন না বলে মন্তব্য,  প্রবাসী বিশিষ্টজনদের

প্রবাসী কল্যান ব্যংকের তরফ থেকে, প্রবাসীদের যথাযথ সার্ভিস না দেয়ায়, অনেকে বৈধপথে টাকা পাঠাতে গিয়েও অনাগ্রহী হয়ে পড়ছেন,\। তাই এদিকে যথাযথ দৃষ্টি দিতে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্যোগ নেয়া প্রয়োজন বলে মনে করেন প্রবাসীরা।

বর্তমানে বিদেশের ব্যাংক গুলো থেকে দেশে টাকা টাকা প্রেরনে, নানা সুযোগ সুবিধা দেয়া হচ্ছে প্রবাসীদের। যেসব প্রবাসী বাংলাদেশিরা বৈদেশিক রেমিট্যান্স পাঠিয়ে আমাদের অর্থ প্রবাহকে সচল রেখে চলেছেন।  তারা যেন বিবিধ সমস্যা থেকে মুক্ত থেকে, তাদের কাজকর্ম সঠিকভাবে করতে পারেন, সেজন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতা চেয়েছেন প্রবাসীরা।

নিউজ ডেস্ক, বাংলা টিভি/ এস

সংশ্লিষ্ট খবর

Back to top button