Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Uncategorized

করোনা টিকাপ্রাপ্তরা দেশে আসলে লাগবে না কোয়ারেন্টাইন: সিভিল এভিয়েশন

বিশ্বের যেকোন দেশ থেকে করোনা ভাইরাসের টিকা নিয়ে বাংলাদেশে প্রবেশ করলে যাত্রীদের আর প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে না। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এমন বিজ্ঞপ্তির তীব্র সমালোচনা করেছেন অভিবাসন বিশ্লেষকরা।  তারা বলছেন পৃথিবীর অনেক দেশে আবারো সংক্রমন বাড়েছে। এমন পরিস্থিতিতে এধরনের উম্মুক্ত যাতায়াতের সিদ্ধান্ত দেয়া দেশের স্বাস্থ্যখাতের জন্য হুমকি হতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা।

বিশ্বের যেকোন দেশ থেকে করোনা ভাইরাসের টিকা নিয়ে বাংলাদেশে প্রবেশ করলে যাত্রীদের আর প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে না। এমন সিদ্ধান্ত জানিয়ে ২৩ অক্টোবর শনিবার রাতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

নির্দেশনায় বলা হয়েছে, ১৩টি দেশ থেকে ফিরে আসা যাত্রীরা যদি করোনা টিকা না নিয়ে দেশে ফেরেন , তাহলে সরকার নির্ধারিত হোটেলে নিজ খরচে সাত দিন প্রতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে। আর টিকা নিয়ে আসলে মাত্র সাত দিন নিজ বাড়িতেই কোয়ারেন্টিন পালন করতে হবে।

প্রতিবেশী রাষ্ট্র ভারতসহে বেশ কিছু দেশে করোনা সংক্রমন আবারো উর্ধমুখী, তাই সরকারের এমন সিদ্ধান্ত ইতিবাচক নয় বলে দাবি শ্রম ও অভিবাসন বিশ্লেষকদের।

দেশে আবারো করোনা সংক্রমন বাড়বে না এমন ধারণা সাধারণ মানুষের জন্য বুম্যেরাং হতে পারে বলেও মত তাদের।

এবিষয়ে বিস্তারিত জানতে চাইলে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বলেছে এটা স্বাস্থ্য অধিদপ্তরের সিদ্ধান্ত। আর স্বাস্থ্য অধিদপ্তরে যোগাযোগ করা হলে তারা কেউই কথা বলতে রাজি হননি।

বাংলাটিভি/রাজ

সংশ্লিষ্ট খবর

Back to top button