Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

সঠিক তথ্য না জেনে সৌদিআরবে গিয়ে নানা সংকটে প্রবাসী বাংলাদেশিরা

ভিসা এবং কাজ সম্পর্কে সঠিক তথ্য না জেনে সৌদি আরবে গিয়ে নানা ধরনের সংকটে পড়ছেন প্রবাসী বাংলাদেশিরা।  এতে একদিকে যেমন কাজ হারাচ্ছেন প্রবাসীরা, অন্যদিকে মর্যাদা ক্ষুন্ন হচ্ছে বাংলাদেশের।  তাই যাওয়ার আগে অবশ্যই সঠিক তথ্য জেনে যাওয়ার পরামর্শ দিয়েছেন দেশটিতে বসবাসরত প্রবাসী ব্যবসায়ী ও বিশিষ্টজনেরা।

মধ্যপ্রাচ্যে বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার সৌদি আরব। প্রবাসীদের মধ্যে সৌদি আরবেই সবচেয়ে বেশি সংখ্যক বাংলাদেশির বসবাস।  সাধারণত টেকনিশিয়ান, গৃহস্থালী কাজ, বাগান শ্রমিক, ব্যাবসায়ী এবং চাকরিজীবি হিসেবে মধ্যপ্রাচ্যে যায় বাংলাদেশি কর্মীরা। এ বাইরেও বিপুলসংখ্যক বাংলাদেশী ইঞ্জিনিয়ার এবং চিকিৎসকও রয়েছেন মরুর দেশটিতে।

তবে, কাজ সম্পর্কে আগে যাচাই-বাছাই না করে সেখানে গিয়ে নানা ধরনের সংকটে পড়ছেন প্রবাসী বাংলাদেশিরা তাই যাওয়ার আগে ভিসা সম্পর্কে সঠিক তথ্য জেনে সৌদিতে যাবার পরামর্শ দেন দেশটিতে অনস্থানরত প্রবাসী ব্যবসায়ীরা।

ভিসায় উল্লেখিত কাজ সম্পর্কে জেনে দক্ষ হয়ে সৌদিতে গেলে এক দিকে যেমন বাড়বে দেশের মর্যাদা, অন্যদিকে বড়বে দেশের রেমিটেন্স প্রবাহ।

নিউজ ডেস্ক/ বাংলা টিভি/ এস

সংশ্লিষ্ট খবর

Back to top button