Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

ইউরোপে বসবাসরত অভিবাসীদের জন্য কাজ করছে আয়েবা 

ইউরোপে বসবাসরত অভিবাসীদের জন্য কাজ করে যাচ্ছে অল ইউরোপিয়ান বাংলাদেশ এসোসিয়েশন-আয়েবা।  বাংলাদেশিদের বিভিন্ন সংকট থেকে উদ্ধারসহ নানা বিষয়ে আইনি সহায়তা দিচ্ছে সংগঠনটি।  নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের ইতিহাস তুলে ধরতেও কাজ করছে প্রবাসীদের কাছে জনপ্রিয় এই অল ইউরোপিয়ান বাংলাদেশ এসোসিয়েশন।

অল ইউরোপিয়ান বাংলাদেশ এসোসিয়েশন-আয়েবা প্রবাসী বাংলাদেশিদের নানা সংকট থেকে উত্তোরনে কাজ করে যাচ্ছে।  তারা বিভিন্ন দেশের বাংলাদেশিদের বিভিন্ন ক্ষেত্রে সহায়তা দিচ্ছে।

করোনাকালীন প্রবাসীদের নানারকম সহায়তা দিয়েছে সংগঠনটি। ভবিষ্যতেও বিশ্বের বিভিন্ন দেশের প্রবাসীদের কল্যাণে কাজ করবে সংগঠনটি।

তুলুজে মহান ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ও এবং নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের ইতিহাস তুলে ধরতে নির্মান করা হয়েছে স্থায়ী শহীদ মিনার।

আয়েবা কাজ করে চলেছে প্রবাসীদের স্বার্থে।  ভবিষ্যতেও তাদের কার্যক্রম যথাযথভাবে চালিয়ে যাওয়ার প্রত্যাশা সংগঠনটির নেতৃবৃন্দের।

বাংলা টিভি/ নিউজ ডেস্ক/ এস

সংশ্লিষ্ট খবর

Back to top button