Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের সবচেয়ে বড় ইন্ডাস্ট্রিয়াল শহর আল জুবাইল

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের সবচেয়ে বড় ইন্ডাস্ট্রিয়াল শহর আল জুবাইল।  দেশ বিদেশের অনেক কোম্পানি থাকায়, শহরটিতে প্রচুর প্রবাসীদের বসবাস।  আল জুবাইল থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে অবস্থিত আল নাখিল বিচ।  যা পর্যটকদের পছন্দের তালিকায় শীর্ষে।সুযোগ পেলেই মানুষের সমাগমও সমুদ্র সৈকতকে ঘিরে।

আরব সাগরের কোল ঘেষে গড়ে উঠেছে বিভিন্ন পর্যটন কেন্দ্র যেখানে আছে আল নাখিল বিচ।  পূর্বাঞ্চলের পর্যটনকারীদের মূল আকর্ষন এই বিচ।  ছুটির দিনে প্রচুর পরিমান পর্যটক এবং প্রবাসী বাংলাদেশীরা পরিবার পরিজন নিয়ে বেড়াতে যান সেখানে।

বরশি দিয়ে মাছ ধরা, সাতার কাটা, বারবিকিউ পার্টিসহ বাচ্চাদের জন্য রয়েছে খেলাধুলা্র বিশেষ আয়োজন। পর্যটকদের আকর্ষণের জন্য সেখানে রয়েছে ৫ স্টার হোটেল,নামীদামি শপিং মল, স্টারবাকস,কফিসপসহ আরও নানাকিছু।

বছরের আট মাসই প্রচণ্ড গরম থকে সৌদি আরবে তবে সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ।  আল নাখিল বিচের মতো ইতোমধ্যে সৌদি আরবের ৫০টি দ্বীপকে বিশেষভাবে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে।

বাংলা টিভি/ নিউজ ডেস্ক/ এস

সংশ্লিষ্ট খবর

Back to top button