Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

সংযুক্ত আরব আমিরাতে পুরুষের পাশাপাশি পিছিয়ে নেই প্রবাসী বাংলাদেশি নারী উদ্যোক্তারা

সংযুক্ত আরব আমিরাতে পুরুষের পাশাপাশি পিছিয়ে নেই প্রবাসী বাংলাদেশি নারী উদ্যোক্তারা। বহু বাধা বিপত্তি পেরিয়েও রেমিটেন্স প্রবাহের মাধ্যমে দেশের উন্নয়নের চাকা ঘোরাতে সমান ভূমিকা রাখছে তারা। মাসুমা উদ্দিন সাথী আমিরাতের আজমান প্রদেশের একজন সফল নারী উদ্যোক্তা।

বাবা-মায়ের প্রেরণাকে পুঁজি করে নতুন উদ্যোম ও কঠিন পরিশ্রম করতে ব্রাহ্মণবাড়িয়ার রক্ষনশীল পরিবারের মেয়ে মাসুমা উদ্দিন সাথী পা বাড়ান বিদেশের মাটিতে ব্যবসার পথে। দেশীও ঐতিহ্য বিশ্বের কাছে তুলে ধরতে কাজ শুরু করেন বাংলাদেশের ঐতিহ্যবাহী সব খাবার ও পিঠা নিয়ে।

দুবাই সাক্ষাৎ

একক প্রচেষ্টায় আমিরাতের মরুদেশে গড়ে তোলেন পিঠা পুলি রেস্টুরেন্ট। শুধুমাত্র আমিরাতের আজমান প্রদেশেই নয়, আমিরাতের অন্যান্য প্রদেশেও তার পিঠা পুলি বিশেষ ভাবে পরিচিত।

আমিরাতের অন্যান্য বাংলাদেশি রেস্টুরেন্ট ব্যবসায়ীদের দেশিও খাবারের স্বাদ ও মান অক্ষুন্ন রাখারও অনুরোধ জানান এই রেমিটেন্স যোদ্ধা।

শিগগিরই আরো দুইটি নতুন প্রতিষ্ঠান শুরু করবেন বলে জানান তিনি। এতে, একদিকে যেমন বাড়বে প্রবাসী নারীদের কর্মসংস্থান, অন্যদিকে বৃদ্ধি পাবে বাংলাদেশের রেমিটেন্স প্রবাহ।

বাংলা টিভি/নিউজ ডেস্ক/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button