Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

লেবানন থেকে দেশে ফিরছেন আরও ৩৯২ জন প্রবাসী বাংলাদেশী

বৃহস্পতিবার রাতে লেবানন থেকে দেশে ফিরছেন আরও ৩৯২ জন প্রবাসী বাংলাদেশী।ডলার সংকটসহ নানা কারনে সমস্যায় আছেন দেশটিতে বসবাসরত  অনেক বাংলাদেশি। এমন প্রেক্ষাপটে সেখানকার মানবেতর জীবন থেকে দেশে ফিরতে অনেকেই নিবন্ধন করেন, বাংলাদেশ দূতাবাসের স্বেচ্ছায় দেশে ফেরা কর্মসূচীতে।

লেবানন থেকে বৈরুত দূতাবাসের সহায়তায়, বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে দেশে ফিরছেন আরো কাগজপত্র বিহীন আরও ৩৯২ জন বাংলাদেশি।  বৃহস্পতিবার ফ্লাইটটি বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়ে, শুক্রবার সকালে পৌঁছানোর কথা রয়েছে।

বুধবার বৈরুতের আল আনসার ষ্টেডিয়ামে,এসব বাংলাদেশির হাতে বিমানের টিকিট তুলে দেয় বাংলাদেশ দূতাবাস। এসময় দূতাবাসের শ্রম সচিব আব্দুল্লাহ আল মামুন ও তৃতীয় সচিব আব্দুল্লাহ আল সাফিসহ, দূতাবাসের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিমান টিকেট নিতে আসা বাংলাদেশিরা, দূতাবাসকে ধন্যবাদ জানিয়ে বলেন, দেশটির এমন সংকটময় মূহুর্তেও দূতাবাস তাদের সর্বোচ্চ সেবা দেয়ায়,জেল জরিমানা ছাড়া নিজ দেশে ফিরতে পেরে আনন্দিত তারা।

এদিকে, দূতাবাসের স্বেচ্ছায় দেশে ফেরা কর্মসূচীতে প্রতিদিনই বাংলাদেশিরা বিমান টিকিটের অর্থ পরিশোধ করে, দূতাবাসে নিজের নাম নিবন্ধন করছেন। দূতাবাস জানায়, বাংলাদেশ দূতাবাসের স্বেচ্ছায় দেশে ফেরা কর্মসূচীর আওতায় গত ১৫ ফেব্রুয়ারী থেকে শুরু হওয়া, বাংলাদেশ বিমানের ২০টি বিশেষ ফ্লাইটে, এখন পর্যন্ত প্রায় সাড়ে ৮ হাজার বাংলাদেশি নিজ দেশে ফিরতে সক্ষম হয়েছেন।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button