Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Uncategorized

জার্মানির নির্বাচন: জয়ের পথে এগিয়ে এসপিডি

জার্মানির সাধারণ নির্বাচনে দেশটিতে উত্তাপ ছড়াচ্ছে বেশ কিছুদিন ধরেই। সেই নির্বাচনে দেশটির বর্তমান চ্যান্সেলর আঙ্গেলা মের্কেলের দল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়নের (সিডিইউ) চেয়ে সামান্য ব্যবধানে এগিয়ে রয়েছে মধ্য বামপন্থি দল সোশ্যাল ডেমোক্রেটিক পার্টিই (এসপিডি)। ফলে মধ্য বামপন্থির এই দলটি জয় পেতে যাচ্ছে বলে অনুমিত ফলাফলে ধারণা পাওয়া যাচ্ছে।

রোববারের এ নির্বাচনের পর বুথফেরত জরিপের অনুমিত ফলাফলে জয়ের আভাস স্পষ্ট হয়ে ওঠার পর এসপিডি দাবি করেছে, জনরায় স্পষ্টতই তাদের পক্ষে।

এর ফলে ২০০৫ থেকে ১৬ বছর ধরে মের্কেলের অধীনে চলা রক্ষণশীল শাসনের অবসানের সম্ভাবনা দেখা দিয়েছে। অবশ্য তার দল সিডিইউর প্রার্থী আরমিন লাশেট দাবি করেছেন, তারা এখনও সরকার গঠনে সক্ষম।

এদিকে ভোটের পরিসংখ্যানে দেখা গেছে এসপিডি মোট ভোটের ২৬ শতাংশ পাওয়ার পথে রয়েছে আর মের্কেলের সিডিইউ/সিএসইউ রক্ষণশীল জোট ২৪ দশমিক ৫ শতাংশ ভোট পেতে যাচ্ছে বলে অনুমিত ফলাফলে দেখানো হয়েছে।

বাংলাটিভি/সাকিব

সংশ্লিষ্ট খবর

Back to top button