Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

লেবাননে প্রবাসী বাংলাদেশিদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিচ্ছে দূতাবাস

নিজেদের অর্থেও চিকিৎসা সেবা পাচ্ছেন লেবানন প্রবাসী বাংলাদেশীরা।  গত ২ বছরের চলমান অর্থনৈতিক মন্দার কারনে পর্যাপ্ত চিকিৎসা সামগ্রী ও ঔষধ সংকটে রয়েছেন দেশটির স্থানীয় নাগরিকসহ বাংলাদেশিরা।  এমন পরিস্থিতিতে

লেবাননে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে প্রবাসী বাংলাদেশিদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। প্রয়োজনীয় ঔষধ ও চিকিৎসা নিতে পারায় খুশি প্রবাসী

লেবাননের বৈরুতে আল আনসার ষ্টেডিয়ামে ১৫ তম ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করলো বাংলাদেশ দূতাবাস। লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে নিযুক্ত বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ সংগ্রামের চিকিৎসকরা এ ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করেন।

সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত প্রায় ৪ শতাধিক বাংলাদেশীকে সাধারন চিকিৎসা সেবাসহ বিনামূল্যে ঔষধ প্রদানের পাশাপাশি, জটিল রোগে আক্রান্ত প্রবাসীদেরও দেয়া চিকিৎসাসহ নানা স্বাস্থ্যগত পরামর্শ।

রাষ্ট্রদূত মেজর জেনারেল জাহাঙ্গীর আল মুস্তাহিদুর রহমান সেবা প্রত্যাশীদের উদ্দেশ্যে বলেন, লেবাননে চলছে ঔষধ সংকট। প্রবাসীরা নগদ অর্থ দিয়েও চাহিদামত ঔষধ ও চিকিৎসা সেবা পাচ্ছেন না।  তাই প্রবাসীদের সুবিধার্থে দূতাবাসের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা আগামীতেও অব্যাহত থাকবে।

বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ সংগ্রামের সিনিয়র মেডিকেল অফিসার সার্জন লেঃ এ এস এম সাব্বির বলেন, বাংলাদেশ নৌবাহিনী বাংলাদেশিদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রবাসীদের জন্য চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে।

বাংলাদেশ দূতাবাসের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে লেবানন প্রবাসী বাংলাদেশীরা বলেন, ভাষা জটিলতা ও অর্থাভাবে তারা প্রয়োজনীয় চিকিৎসা নিতে পারেন না।  তাই দূতাবাসের এ উদ্যোগে তাদের জন্য চিকিৎসা সেবার সুযোগ করে দিয়েছে।

মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন রাষ্ট্রদূত মেজর জেনারেল জাহাঙ্গীর আল মুস্তাহিদুর রহমান, শ্রম সচিব আব্দুল্লাহ আল মামুনসহ দূতাবাসের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button