Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Uncategorized

ভারতে আবারো বাড়তির দিকে করোনা সংক্রমণ

করোনার বিষে নীল ভারত। গেল কয়েকমাস আগে দেশটিতে করোনার আক্রমণ ও মৃত্যু বেড়ে যায়। ফলে দেশটিতে বিপুল পরিমান মানুষের প্রাণহানি ঘটে। এদিকে চলতি সপ্তাহের শুরু থেকে সারা বিশ্বে সংক্রমণ ও মৃত্যু ওঠানামা করছে।

এর মধ্যে কয়েক দিন ধরে শঙ্কা বাড়ছে ভারতে। দেশটিতে পরপর তিন দিন ৩০ হাজার ছাড়াল দৈনিক করোনা সংক্রমণ।

এদিকে শনিবার (১৮ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যমে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্ত হয়েছেন ৩৫ হাজার ৬৬২ জন, যা শুক্রবারের তুলনায় প্রায় এক হাজার বেশি। সব মিলিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা হলো ৩ কোটি ৩৪ লাখ ১৭ হাজার ৩৯০। সংক্রমণ বৃদ্ধিতে গত ২৪ ঘণ্টায় বেড়েছে সক্রিয় রোগীর সংখ্যা। প্রায় দেড় হাজার বেড়ে সক্রিয় রোগীর সংখ্যা হলো ৩ লাখ ৪০ হাজার ৬৩৯।

আক্রান্ত বাড়লেও শনিবার কমেছে দেশটির দৈনিক মৃত্যু। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ২৮১ জনের। গোটা অতিমারি পর্বে করোনাভাইরাস ভারতে প্রাণ কেড়েছে ৪ লাখ ৪৪ হাজার ৫২৯ জনের।

দেশটির মধ্যে মৃত্যু তালিকার শুরুতে রয়েছে কেরালা (১৩১) এবং মহারাষ্ট্র (৬৭)। তার পর কর্নাটক (১৮) এবং তামিলনাড়ু (১৭)। বাকি সব রাজ্যেই মৃত্যু ১০-এ নিচে রয়েছে।

বাংলাটিভি/ সাকিব

সংশ্লিষ্ট খবর

Back to top button