Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

পড়াশোনা ও কর্মসূত্রে স্পেনে বসবাস করে বিপুল সংখ্যক বাংলাদেশি

ইউরোপের দ্বিতীয় বৃহত্তম দেশ স্পেন।  পড়াশোনা ও কর্মসূত্রে দেশটিতে বসবাস করেন বিপুলসংখ্যক বাংলাদেশি।  অনেকেই আছেন যারা তরুন বয়সে স্পেনে গিয়ে পড়াশোনার পর বিভিন্ন কাজের সাথে যুক্ত হয়েছেন। গড়েছেন অনেক ব্যবসায় প্রতিষ্ঠান।  উদ্যোক্তা হিসেবে বিদেশের মাটিতে কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন অনেক প্রবাসীর।

ইউরোপ মহাদেশের দক্ষিণ-পশ্চিমের দেশ স্পেন বরাবরই অভিবাসীদের কাছে অন্যতম পছন্দের একটি দেশ।  সহজ শর্তে বৈধ হওয়ার সুযোগ থাকায় দেশটিতে যেতে আগ্রহী অভিবাসীরা।  শিক্ষার্থী হিসেবে স্পেনে গিয়ে পড়াশোনা শেষে অনেকে চাকরী করছেন আবার কেউবা যুক্ত হচ্ছেন ব্যবসার সঙ্গে।

নতুন উদ্যোক্তাদের ব্যবসায়িক বিভিন্ন প্রশিক্ষন নেয়ার পরামর্শ দিয়েছেন এই প্রবাসী তরুন ব্যবসায়ী।তবে, ব্যবসার প্রথমদিকটা অনেক বেশি পরিশ্রম আর কষ্টের, তাই ধৈর্য্য ও সহিষ্ণুতার মাধ্যমে কাজের পরামর্শ অনুষ্ঠানের আলোচকদের।

স্পেনে ভাষাগত সমস্যায় পড়েন অনেকে।  তাই দেশটিতে যাওয়ার পর সেখানকার ভাষা শিখে নিলে ব্যবসা সম্প্রসারনসহ অন্যান্য সকল ক্ষেত্রে আরো অনেক সুবিধা হবে বলে মনে করেন  প্রবাসী ব্যবসায়ীরা।

চাকরী না করেও ব্যবসার মাধ্যমে নিজেকে একজন স্বাধীন  উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করাটাকেই অনেক বেশি সম্মানের মনে করছেন কেউ কেউ ।

শুধু নিজের পায়ে দাড়ানোই নয়, স্পেনের বিভিন্ন ব্যবসার সাথে যুক্ত থেকে এসব রেমিট্যান্স যোদ্ধারা সচল রেখেছেন দেশের অর্থপ্রবাহ।  তাদের মাধ্যমেই বাংলাদেশ বিশ্বের দরবারে পরিচিতি পাচ্ছে একটি পরিশ্রমি জাতি হিসেবে।

বাংলাটিভি/ শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button