বিশ্বের সকল পর্যটকদের জন্য সীমান্ত খুলে দিয়েছে স্পেন

বিশ্বের সকল পর্যটকদের জন্য সীমান্ত খুলে দিয়েছে স্পেন। চালু করা হয়েছে দেশটির সকল হোটেল ও রেস্টুরেন্ট। এরফলে দেশটির পর্যটন খাত ঘুরে দাঁড়াতে পারবে এমন প্রত্যাশায় আছেন প্রবাসী ব্যবসায়ীরা।
ইউরোপের দেশ স্পেনে তিন হাজার মাইলেরও বেশি সৈকত আর ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত ৪৮টি স্থান আছে। কিন্তু করোনাভাইরাসের প্রকোপে দীর্ঘ লকডাউনে মারাত্মক সংকটে পড়ে দেশটির পর্যটননির্ভর অর্থনীতি। তবে বর্তমানে লকডাউন তুলে নেয়ায় আবারও ঘুরে দাড়াতে চেষ্টা করছে পর্যটন খাতের উদ্যোক্তারা।
করোনাকালীন সময়ে পর্যটকদের জন্য স্পেনে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা থাকলেও বর্তমানে তা তুলে নেয়া হয়েছে।এতে করে দেশটির পর্যটন অর্থনীতি আবারো ঘুরে দাঁড়াবে এমন প্রত্যাশার নতুন সম্ভাবনায় দিনগুনছেন ব্যবসায়ীরা।প্রাকৃতিক সৌন্দর্যের কারনে পর্যটকদের পছন্দের শীর্ষে রয়েছে স্পেন।
স্পেনে বিভিন্ন বাংলাদেশি সংগঠন রয়েছে, যারা করোনাকালীন সময়ে মানুষকে বিভিন্ন রকম সহায়তা দিয়েছে যা অন্য দেশে কল্পনাতীত।স্পেনের পর্যটন খাত আবারও জেগে উঠুক। এ খাতের সাথে যুক্ত আমাদের রেমিট্যান্স যোদ্ধারা সচল হয়ে উঠুক নিজেদের কর্মক্ষেত্রে, এমনটাই প্রত্যাশা প্রবাসী বাংলাদেশীদের।
বাংলাটিভি/শহীদ



