পোশাক খাতের ক্ষতি কাটাতে কাজ করছেন প্রবাসী ব্যবসায়ীরা

করোনার কারনে ইতালিতে বাংলাদেশসহ তিনটি দেশের নাগরিকদের নিষেধাজ্ঞা থাকায় বিরূপ প্রভাব পড়েছে তৈরি পোশাক ব্যবসার ক্ষেত্রে। ক্ষতির শিকার হচ্ছেন এ খাতের সাথে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। অনেকে এ অবস্থা কাটিয়ে উঠে ঘুরে দাঁড়াতে চেষ্টা করে যাচ্ছেন প্রাণান্তকর।
৯০ এর দশক থেকে প্রবাসী বাংলাদেশীরা ইতালীতে ব্যবসা বাণিজ্য শুরু করেন। পরবর্তী সময়ে পুরো ইতালীতে ছোট বড় অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠে। রাজধানী রোম ছাড়াও বিভিন্ন শহরে পুরুষদের পাশাপাশি অনেক নারীও নানা ধরনের ব্যবসা প্রতিষ্ঠান সৃষ্টি করেন। তার মধ্যে তৈরি পোশাকের প্রচেষ্টান অন্যতম। শুরু থেকে ব্যবসা করে বেশ ভাল ছিলেন তারা কিন্তু করোনার বর্তমানে অনেক ক্ষতিগ্রস্ত। এছাড়া এসব ব্যবসা প্রতিষ্ঠান ব্যাপক বৃদ্ধির কারণেও নেতিবাচক প্রভাব পড়েছে এখানে।
বিশ্বব্যাপী করোনার সংকটকালে নানা ভাবে তারা আবারো ঘুড়ে দাড়ানোর চেষ্টা করছেন, তারা এখন অনলাইনের দিকে বেশি ঝুকছেন
বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ অন্যান্য দেশ থেকে তারা পন্য আমদানী করতেন। মহামারির কারনে ইতালি প্রবেশে নিষেধাজ্ঞা থাকায় তারা সবচাইতে বেশি ক্ষতির শিকার বলে মন্তব্য করেন।
অনেকে রয়েছেন যারা বাংলাদেশী মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করতে পেরে আনন্দিত। তারা অন্যান্যদেরও বিভিন্ন কর্মসংস্থানের সাথে সম্পৃক্ত হবার আহ্বান জানান।
এসব খাতের ব্যবসায়ীরা বলছেন, সবকিছু খুলে দেয়া হলেও নানা বিধিনিষেধের কারণে বাংলাদেশ ভারতসহ অন্যান্য দেশের বিমান চলাচল স্বাভাবিক না থাকায় আমরা ক্ষতিগ্রস্ত। তাদের প্রত্যাশা শীঘ্রই এই অবস্থা কেটে যাবে।
বাংলাটিভি/শহীদ



