Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল দেশের গন্ডি পেড়িয়ে লেবাননে

বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল দেশের গন্ডী পেড়িয়ে এখন লেবাননে।  দেশটির রাজধানী বৈরুতের বুরুজ হাম্মুদ এলাকায় ২৭ বছরের পুরানো একটি গাছে ধরে আছে সুস্বাদু কাঁঠাল।  বাংলাদেশি কাঁঠালের স্বাদ নিতে পেরে খুশি স্থানীয় নাগরিকসহ বাংলাদেশিরাও।  ঘটনাটি ১৯৯৫ সালে লেবাননে যাওয়ার সময় সেখানে কর্মরত চাচার জন্য একটি কাঁঠাল নিয়ে যান সিলেট জেলার আতিকুর রহমান। সেই কাঁঠালের বীজ নিজ কর্মস্থলে রোপনের পর, সঠিক রক্ষনাবেক্ষনে গাছটি ধীরে ধীরে বড় হতে থাকে। বিগত ৭/৮ বছরে গাছটি ফল দিতে শুরু করলেও এবারই সবচেয়ে বেশি কাঁঠাল ধরেছে তাতে।

প্রতিটি কাঁঠালের আকৃতিও থেকে অনেক বড় এবং খেতেও অনেক সুস্বাদু।  বুরুজ হাম্মুদ এলাকার স্থানীয় নাগরিকদের মাঝে ফলটি নিয়ে প্রথমে বেশ কৌতুহল থাকলেও বর্তমানে অনেকেই কাঁঠালের সাথে পরিচিত। ভিটামিন সমৃদ্ধ ফলটির স্বাদ গ্রহন করে বেশ প্রশংসা করেন সবাই।

নিজের গাছের উৎপাদিত কাঁঠাল স্থানীয় নাগরিকসহ, বন্ধুবান্ধবের মাঝে বিলিয়ে দিয়ে দারুন খুশি আতিকুর রহমানও।প্রবাস জীবন শেষ করে একদিন দেশে ফিরবেন আতিকুর কিন্তু তার হাতের রোপন করা গাছটি কালের সাক্ষী হয়ে প্রবাসে দাঁড়িয়ে থাকবে।

বাংলাটিভি/ এস

সংশ্লিষ্ট খবর

Back to top button