Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

ইতালিতে সাংবাদিকদের স্বীকৃতি দিয়েছে লিভর্ণ’র এসোসিয়েশন বাংলাদেশ কমিউনিটি

ইতালির মূল ধারার সাংবাদিকদের ভূমিকার স্বীকৃতি দিয়েছে লিভর্ণ’র এসোসিয়েশন বাংলাদেশ কমিউনিটি-এবিসি।  সাংবাদিকদের হাতে ক্রেস্ট তুলে দিয়ে নেতারা বলেন ইতালীতে সাংবাদিকরা প্রশংসনীয় ভূমিকা পালন করছে। তারা এখানে প্রবাসী বাংলাদেশীদের করোনার বিরুদ্ধে সচেতন করার পাশাপাশি বিভিন্ন ধরনের সচেতন ও উন্নয়নমূলক কর্মকান্ড করে যাচ্ছেন।

করোনাকালে ইতালির মূল ধারার সাংবাদিকরা যেভাবে সংবাদ সংগ্রহ করে তা প্রচার করেছেন এবং অন্যান্য গুরুত্বপূর্ন ভুমিকা রাখার জন্য, ইতালির বিভিন্ন স্থান থেকে সাংবাদিকদের প্রশংসা করা হয়েছে।  করোনায় আক্রান্তের ঝুঁকি থাকা সত্ত্বেও প্রতিটি টেলিভিশন চ্যানেলের প্রতিনিধিরা সাহসের সাথে দায়িত্বশীল ভূমিকা পালন করেছেন।  তাদের এই কাজের স্বীকৃতি দিয়েছে ইতালির সাগর পাড়ের শহর লিভর্ন’র এসোসিয়েশন বাংলাদেশ কমিউনিটি-এবিসি। শহরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে সাংবাদিকদের হাতে ক্রেস্ট তুলে দেন নেতারা।

এসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের সভাপতি এবিসির সভাপতি খোরশেদ পাটোয়ারী। এবং অনুষ্ঠান পরিচালনা করেন সিএসন এর কর্ণধর পলাশ হাওলাদার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সিটি কর্পোরেশনের কাউন্সিলর পলাশ সেবক। এ সময় তারা বলেন, করোনাকালে ইতালির সাংবাদিকদের ভূমিকা ছিল প্রশংসনীয়।

এ সময় লিভর্ন প্রবাসী বাংলাদেশীরা বলেন, করোনায় তারা ক্ষতিগ্রস্ত হলেও এখন অনেক ভালো আছেন তারা আবার আগের অবস্থায় ফিরে যেতে চান, এ ছাড়াও কমিউনিটির কল্যানে বিভিন্ন পদক্ষেপের বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক সুমন আহমেদ, সহ-সভাপতি কামাল হোসেন খোকন এবং নুরুল হকসহ আরো অনেকে বক্তব্য রাখেন।  তারা আগামী প্রজন্মের ছেলে মেয়েদের অন্যান্য শিক্ষার পাশাপাশি বাংলা এবং ধর্মীয় শিক্ষার বিষয়েও বিভিন্ন ধরনের কর্মসূচী গ্রহন করেন।

বাংলাটিভি/ এস

সংশ্লিষ্ট খবর

Back to top button