ভিসা জটিলতাসহ কাজ হারানোর শংকায় সরকারের হস্তক্ষেপ কামনা মালয়েশিয়া প্রবাসীদের

দ্রুত কর্মস্থলে ফেরার ব্যবস্থা করা না হলে ভিসা জটিলতাসহ অনেকেই কাজ হারাবেন। পাশাপাশি আর্থিক সংকট আরো তীব্রতর হবে ছুটিতে দেশে এসে আটকে পড়া প্রবাসী মালয়েশিয়ানদের।একই সাথে মালয়েশিয়ায় এসব প্রবাসী বাংলাদেশীদের ব্যবসায় প্রতিষ্ঠানও বন্ধ হয়ে গেলে এর প্রভাব পড়বে রেমিটেন্স প্রবাহে। তাই সংকট সমাধানে সরকারের হস্তক্ষেপ চাচ্ছেন আটকে পড়া মালয়েশিয়া প্রবাসীরা।
সারাবিশ্বে বাংলাদেশি শ্রমবাজারের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার অন্যতম। দেশটিতে কৃষিকাজ, রাজমিস্ত্রী, ইলেকট্রনিক, প্লাম্বার, টি প্লান্টেশনসহ বিভিন্নকাজে নিয়োজিত বৈধভাবে প্রবাসী কর্মী রয়েছে ৫ লাখের বেশি। করোনা মহামারীতে দেশে ছুটিতে আসা প্রবাসীর সংখ্যাও নেহাতই কম নয়, তাও ২৪ হাজারের মতো।
করোনার এমন পরিস্থিতিতে বিশ্বের অন্যান্য দেশে কমবেশি ফ্লাইট চালু হলেও, মালয়েশিয়ার ক্ষেত্রে তা এখনো বন্ধই রয়েছে। এরই প্রেক্ষিতে নানাভাবে সরকারের দৃষ্টি আর্কষণ করেও সুফল পাচ্ছে না প্রবাসীরা। যার প্রেক্ষিতে ঢাকায় মালয়েশিয়া অ্যাম্বাসির সামনে ভাবে তাদের একাংশের অবস্থান কর্মসূচী।
দু’দেশের কুটনৈতিক আলোচনার মাধ্যমে ট্রাভেল ভিসা, রি-এন্ট্রি ভিসার অ্যাপ্রুভালের ব্যবস্থা করা হলেও, তা এখনো কাগজে-কলমেই রয়েছে বলে দাবি এসব ভুক্তভোগীদের।
প্রবাসীরা বলছেন, মালয়েশিয়ার সংশ্লিষ্ট নিয়োগকর্তারা আন্তরিক হলেও দু দেশের কুটনৈতিক তৎপরতা জোড়দার না হওয়ায় এখনো অন্ধকারে রয়েছেন তারা। হোটেল কোয়ারেন্টাইন, টিকা প্রাপ্তিসহ সকল শর্ত মেনে সরকারের নীতি নির্ধারকদের দৃষ্টি আর্কষণ করেন ভুক্তভোগী এসব প্রবাসীরা।
বাংলাটিভি/ এস



