গ্রীষ্মে ক্ষতি পুষিয়ে ব্যবসায় লাভের আলো দেখছেন প্রবাসী বাংলাদেশিরা

ইতালীর কিছু কিছু স্থানে ব্যবসায়ী কিংবা চাকুরীজীবিরা,বছরের তিন মাস গ্রীস্মের ছুটির অপেক্ষোয় থাকেন। সারাবছর ব্যবসা বানিজ্য যেমনই হোকনা কেন, এই তিন মাসেই তারা পুষিয়ে নেয়ার চেষ্টা করেন। করোনার কারনে গেল বছর বাংলাদেশী ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হলেও, এবারের গ্রীস্মে তারা আশার আলো দেখছেন।
ইতালিতে অনেকগুলো দ্বীপ রয়েছে, তার মধ্যে অন্যতম, সিসিলি ও পালেরমো। শহরটিতে অনেক বাংলাদেশী বসবাস করেন। ব্যবসা বাণিজ্য, চাকরী কিংবা বিভিন্ন ধরনের কাজকর্ম করে ভাল আছেন তারা। উপার্জনের দিক দিয়ে শহরের মানুষগুলো পর্যটকদের উপর অনেকটাই নির্ভরশীল।
বিশ্বব্যাপী করোনার সংকটের কারনে শহরটিতে গেল বছরে তেমন পর্যটকের সমাগম ঘটেনি ফলে ব্যবসায়ীরা বেস ক্ষতি গ্রস্ত, তবে এবার গ্রীস্মের তিন মাসে তারা তাদের ক্ষতি কাটিয়ে উঠবে এমটাই প্রত্যাশা করছেন।
গ্রীস্মের শুরুতেই পর্যটকের সমাগম দেখা যাচ্ছে, বেচাকেনাও ভাল হচ্ছে। অনেকে বলছেন, যদি এবারের গ্রীষ্মে ব্যবসা ভাল হয় তা হলে তারা আরো প্রতিষ্ঠান গড়ে তুলবেন
ইতালীতে বাংলাদেশীরা ব্যবসা বাণিজ্য নিয়ে ভাল থাকলে নিজেরা যেমন লাভবান হবে এবং অনেক বাংলাদেশীর কর্ম সংস্থানও সৃষ্টি হবে, পাশাপাশি দেশেও যাবে বেশি পরিমাণ বৈদেশিক মূদ্রা।
বাংলাটিভি/ এস



