Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

বিশ্ব বাজারে সমান তালে এগিয়ে আমিরাত প্রবাসী বাংলাদেশি নারী উদ্যোক্তারা

বিশ্বের বাণিজ্যিক বাজারের সাথে তাল মিলিয়ে এগিয়ে চলেছে, সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশি নারী উদ্যোক্তারা। বহু বাঁধা বিপত্তি পেড়িয়ে, দেশীয় পণ্য আমদানি-রপ্তানি খাতে সমান ভূমিকা রাখছেন তারা।

রোকসানা মজুমদার আঁখি,রাজধানী ঢাকায় লেখাপড়ার পাশাপাশি কর্মজীবন শুরু করেন একজন পোশাক শিল্প ব্যবসায়ী হিসেবে। চাকুরির সুবাদে ২০০৯ সালে পাড়ি জমান, সংযুক্ত আরব আমিরাতে।

দুবাইয়ের বিলাস বহুল হোটেল আটলান্টিস এ চাকুরি করেন দীর্ঘ পাঁচ বছর। বাংলাদেশি পোশাক শিল্প নিয়ে কাজ করার অদম্য ইচ্ছা থেকেই, আজমানের রাশিদিয়া -১ এর পার্ল টাওয়ারে গড়ে তুলেছেন, শুকরান রেডিমেট গার্মেন্টস ট্রেডিং এলএলসি।

মধ্যপ্রাচ্যে বিদেশি পোশাকের আধিপত্য বেশি হওয়া সত্ত্বেও, নিজের ডিজাইন করা পোশাক, আঁখি’স কালেকশন এলএলসির মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন, সমগ্র আরব আমিরাতে। বর্তমানে তিনি কাজ করে যাচ্ছেন, বাংলাদেশের প্রসিদ্ধ তাঁত শিল্প  নিয়ে।

তিনি জানান, ভবিষ্যতে সংযুক্ত আরব আমিরাতের প্রতিটি প্রদেশে তাদের শাখা-প্রশাখা থাকবে এবং পণ্যের মান ও গুণগত দিক চিন্তা করে  শুকরান গার্মেন্টস, প্রবাসী বাংলাদেশিদের কাছে গ্রহনযোগ্যতা পাবে। প্রবাসী সকল নারী উদ্যোক্তাদের অনুপ্রেরণা দিয়ে দেশীয় শিল্প নিয়ে কাজ করার আহ্বান জানান এই উদ্যোক্তা।

বাংলাটিভি/ এস

সংশ্লিষ্ট খবর

Back to top button