পর্যটকদের পছন্দের তালিকার শীর্ষে সৌদির আসির প্রদেশের আল বাহা

সৌদি আরবের আসির প্রদেশের শহর আল বাহা। বছরের বেশিরভাগ সময় বৃষ্টি হয় শহরটিতে। সেই সাথে আবহাওয়া থাকে শীতল, যার কারণে সৌদি নাগরিকসহ বহির্বিশ্বের পর্যটকদের পছন্দের তালিকার শীর্ষে এই শহরটি। খুব কাছ থেকে দেখা পাওয়া যায় মেঘ,তাই সৌদি নাগরিকসহ প্রবাসী বাংলাদেশীরা পরিবার নিয়ে ভিড় জমান এই শহরে।
বন্দর নগরী জেদ্দা থেকে ৪০০ কিলোমিটার দূরে চার ঘন্টার পথ আসির প্রদেশের অন্যতম শহর আল বাহা। ভূপৃষ্ঠ থেকে অনেকটা উপরে হওয়ায় এখানকার আবহাওয়া থাকে সবসময় শীতল। এছাড়াও মেঘের খুব কাছাকাছি হওয়ায় প্রায় সময় বৃষ্টি হয় শহরটিতে। মেঘ ও পাহাড়ের রোমাঞ্চকর খেলা ও ঠান্ডা উপভোগ করতে সৌদি নাগরিকসহ প্রবাসী বাংলাদেশিরা সপরিবারে ছুটে আসেন এ শহরে। শহরটির প্রবাসী বাংলাদেশিরা এখানের বিভিন্ন পেশায় নিয়োজিত ।
করোনার কারণে বিদেশী পর্যটকদের দেখা না গেলেও,সৌদি নাগরিক ও প্রবাসীদের ভিড় লক্ষণীয়। মরুভূমির দেশে এমন আবহাওয়ায় মুগ্ধ পরিবার পরিজন নিয়ে ঘুরতে আসা প্রবাসী বাংলাদেশীরা।
মেঘ ও পাহাড়ের মাঝামাঝি দাঁড়িয়ে কিছুটা সময় ভুলে থাকা যায় যান্ত্রিক জীবনের ক্লান্তি। আবার কেউ কেউ মনে করেন তপ্ত মুরুর দেশে এই পরিবেশ যেন একটুকরো মিনি সুইজারল্যান্ড।
বাংলাটিভি/ এস



