Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Uncategorized

চালের মূল্য স্থিতিশীল রাখতে পদক্ষেপ নিয়েছে সরকার: খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন সরকার ভোক্তাদের স্বার্থ রক্ষায় চালের মূল্য স্থিতিশীল রাখতে ইতোমধ্যে পদক্ষেপ নিয়েছে। বাজার মনিটরিং করা হচ্ছে, এটি আরো জোরদার করা হবে। পাশাপাশি অবৈধ মজুদদারদের বিরুদ্ধে দ্রুতই অভিযান শুরু হবে।

আজ ঢাকায় তাঁর সরকারি বাসভবন থেকে ‘চালের মূল্য স্থিতিশীল রাখতে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন সরকারিভাবে চাল আমদানি হচ্ছে এবং বেসরকারিভাবে চাল আমদানির বিষয়টি প্রক্রিয়াধীন। মিল মালিক ও ব্যবসায়ীদের ভোক্তাদের প্রতি মানবিক হওয়ার আহবান জানিয়ে তিনি বলেন অতি মুনাফাখোর ও অবৈধ মজুদদারদের সাথে কোন আপোষ করা হবে না ।

সভায় কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলেন এখন চালের হিউম্যান ও নন হিউম্যান কনজামশন হচ্ছে । ফলে চাহিদা বাড়ছে ,এটি বিবেচনায় রাখতে হবে। এসময় তিনি বাজারে চালের সরবরাহ বাড়াতে বেসরকারিভাব চাল আমদানির পক্ষে মত দেন।

বাংলাটিভি/ এস

সংশ্লিষ্ট খবর

Back to top button