Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

অস্ট্রেলিয়াতে সামাজিক ও রাজনৈতিক কাজেও যুক্ত হচ্ছে প্রবাসীরা

জীবিকার তাগিদে অস্ট্রেলিয়ায় বসবাস করেন বিপুলসংখ্যক বাংলাদেশি নাগরিক।  নিজেদের কাজের পাশাপাশি, নানারকম সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক কাজের সাথেও যুক্ত রয়েছেন, সেখানকার প্রবাসীরা।  এতে করে একদিকে যেমন নিজেরা সমৃদ্ধ হচ্ছেন, অন্যদিকে বাংলাদেশকেও পরিচিত করে তুলছেন।বিশ্বের দরবারে।

দ্বীপ রাষ্ট্র অস্ট্রেলিয়ায় উন্নত ভবিষ্যতের আশায়, প্রতিবছর পাড়ি জমান অনেক বাংলাদেশি ।  উচ্চশিক্ষার আশা নিয়ে যেসব শিক্ষার্থী দেশের বাইরে পড়াশোনার সুযোগ খোঁজেন, তাদের প্রথম পছন্দ   অস্ট্রেলিয়া। এছাড়াও প্রবাসে স্থায়ী বসবাসের ক্ষেত্রে, বিশ্বে অন্যতম আগ্রহের দেশগুলোর একটি অস্ট্রেলিয়া।  সেখানে গিয়ে পড়াশোনা ও জীবিকা নির্বাহের পাশাপাশি বিভিন্ন কাজের মাধ্যমে প্রতিভার স্বাক্ষর রেখে চলেছেন বাংলাদেশীরা।

এরই ধারাবাহিকতায় কয়েকজন প্রবাসী বাংলাদেশি অস্ট্রেলিয়ায় গড়ে তুলেছেন,  ধূমকেতু ব্যান্ড দল।  তাদের পরিবেশনায় বাংলা গানের মুগ্ধতা ছড়ায় প্রবাসী হৃদয়ে। শত কর্মব্যস্ততার মাঝেও প্রাণের টানে গানের আবেশে নিজেদের হারাতে সময় বের করে নেন গান পাগল এ মানুষগুলো।

সামাজিক নিরাপত্তা,পরিবেশ,চাকুরিসহ বিভিন্ন খাতে এখন এগিয়ে অস্ট্রেলিয়া। বর্তমান করোনাকালীন সময়ে প্রবাসীদের প্রতিনিয়ত প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে।  তবে এই সংঙ্কটময় অবস্থা থেকে মুক্ত হয়ে খুব তাড়াতাড়ি নতুনভাবে সবকিছু শুরু করতে পারবেন, এমন প্রত্যাশা এসব প্রাণোচ্ছল প্রবাসীদের।

বাংলা টিভি/ এস

সংশ্লিষ্ট খবর

Back to top button