Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

লেবাননে সাদামাটা ঈদ উদযাপন প্রবাসী বাংলাদেশিদের

ঈদ প্রতিটি মানুষের জীবনে আনন্দের বার্তা নিয়ে এলেও, লেবাননে অবস্থানরত বাংলাদেশিদের সকল আনন্দ ম্লান হয়ে গিয়েছে চলমান অর্থনৈতিক মন্দা ও ডলার সংকটে।  গত ২ বছর ধরে চলমান এই অর্থনৈতিক মন্দার কারনে, বাংলাদেশিদের চেহারায় কেবলই হতাশার ছাপ। অতীতে ঈদকে ঘিরে বাংলাদেশিদের মনে আনন্দ বিরাজ করলেও, বর্তমানে সেই আনন্দ রুপ নিয়েছে নিরানন্দে।

লেবাননে এবার অনেকটাই সাদামাটাভাবে ঈদুল আজহা উদযাপন করেছেন, প্রবাসী বাংলাদেশিরা।  রাজনৈতিক সংকটের কারনে, স্থানীয় পাউন্ডের বিপরীতে ডলারের উর্ধ্বগতি কাটেনি এখনো। ফলে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাংলাদেশিদের নাগালের বাইরে।

এমন পরিস্থিতিতে অনেক প্রবাসীই এবার অর্থের অভাবে কোরবানী দিতে পারেন নি। দেশে থাকা স্বজনদের কাছেও নিয়মিত অর্থ পাঠাতে পারছেন না এসব প্রবাসীরা।

এমন সংকটে বিমানের টিকিট খরচ ৪০০ ডলার যোগাড় করতে না পেরে, অনেকেই দূতাবাসের স্বেচ্ছায় দেশে ফেরার কর্মসূচীতেও নিজের নাম নিবন্ধন করতে পারছে না।  এমন পরিস্থিতিতে ভুক্তভোগী বাংলাদেশিরা দূতাবাসের সহযোগিতা চেয়েছেন লেবানন প্রবাসীরা।

ঈদ মানেই খুশি, ঈদ মানেই আনন্দ কিন্তু লেবাননে বিরাজমান ডলার সংকট কেড়ে নিয়েছে প্রবাসী বাংলাদেশিদের ঈদের খুশি। ফলে ভাগ্যবিড়ম্বিত লেবানন প্রবাসীরা দিন কাটাচ্ছেন চরম হতাশায়।

ডেস্ক রিপোর্ট/বাংলা টিভি/ এস

সংশ্লিষ্ট খবর

Back to top button