সৌদিতে করোনা মহামারিতে সীমিত পরিসরে পালিত হচ্ছে হজ্জ

সৌদিতে করোনা মহামারিতে সীমিত পরিসরে পালিত হচ্ছে হজ্জ। ১৫০ টি দেশের ৬০ হাজার হাজী অংশ নিয়েছেন এই হজ্জে । সামাজিক দুরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে সবাই হজের আনুষ্ঠানিকতা সারতে হচ্ছে। একই সাথে কঠোর স্বাস্থবিধি মেনে দেশটি পালিত হচ্ছে ঈদ উল আযহা।
করোনা মহামারি শুরু হওয়ার পর এবার মাস্ক ও সামাজিক দূরত্ব মেনে দ্বিতীয় বারের মত হজ পালিত হচ্ছে। এ বছরে হজে অংশ নিচ্ছেন গত বছরের তুলনায় বেশি হজযাত্রী।
এবারে হজ্জ যাত্রীদের জন্য বেশ কিছু শর্তজুড়ে দিয়েছে দেশটির সরকার। সেই মোতাবেক অনলাইনে জমা পড়েছে সাড়ে পাঁচ লাখের বেশি আবেদন। যেখান থেকে মাত্র ৬০ হাজার হাজীকে হজ পালনের অনুমতি দেয়া হয়।
এদিকে করোনা মহামারিতে সরকাদের দেয়া বিভিন্ন বিধি নিষেধ মেনে ঈদ পালন করছে দেশটিতে বসবাস করা প্রবাসী বাংলাদেশীসহ স্থানীয়রা।
পবিত্র এই ঈদ উল আযহা’র মধ্য দিয়ে করোনা মহামারি বিদায় নিয়ে আবারও স্বাভাবিক জীবনে ফিরবে পুরো বিশ্ব। এমনটাই প্রত্যাশা দেশটিতে বসবাসকরা প্রবাসী বাংলাদেশিদের।
বাংলা টিভি/এস



