সৌদি আরবে জমে উঠেছে কোরবানির পশুর হাট

ঈদুল আযহাকে সামনে রেখে সৌদি আরবে জমে উঠেছে কোরবানি পশুর হাট। সৌদি নাগরিকদের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরাও ভিড় করছেন এখানে। করোনার মধ্যেও বাজারে পর্যাপ্ত পরিমানে পশু বেচা বিক্রি হচ্ছে, কিন্তু দাম কিছুটা বেশি।
জেদ্দার মূল শহর থেকে কিছুটা দূরে রয়েছে বেশকিছু কোরবানি পশুর হাট,ঈদকে সামনে রেখে যা এখন ক্রেতা বিক্রেতায় পূর্ণ। এই হাটগুলো সৌদি আরবের দোলোদিয়া কর্তৃক পরিচালিত।
বাজারে দেখা মিলেছে বিভিন্ন প্রজাতির গরু ছাগল উট ও নানা প্রজাতির দুম্বা। সৌদি নাগরিকদের পাশাপাশি কোরবানির পশু ক্রয় নিয়ে ব্যস্ত প্রবাসী বাংলাদেশিরাও। অন্যান্য সময়ের তুলনায় দাম কিছুটা বেশি হলেও কোরবানির পশু কিনতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন প্রবাসীরা।
বাজারগুলোতে স্থানীয় খামারিদের পশুর পাশাপাশি দেখা গিয়েছে বিভিন্ন দেশ থেকে আমদানিকরা পশু। খাবারের দাম চড়া ও আমদানি কম হওয়ায় পশুর দাম কিছুটা বেশি বলে দাবি বিক্রেতাদের।
নগদ অর্থের অভাবে দেশের মতো প্রবাসেও এই বছর অনেকে কোরবানি দিতে পারতেছেন না,তবে দেশে থাকা স্বজনদের জন্য এরইমধ্যে পাঠিয়েছেন কোরবানির টাকা। যারা কুরবানী দিবেন তারা যেন দেশে থাকা স্বজনদের খোঁজ খবর নিয়ে সাময়িক সমস্যায় থাকা মানুষগুলোর পাশে দাঁড়ায় সেই আহ্বান প্রবাসের রেমিটেন্স যোদ্ধাদের।
বাংলাটিভি/ এস



