সুইজারল্যান্ডের প্রবাসীরা সামাজিক কাজেও যুক্ত হচ্ছেন

ইউরোপের অনিন্দ্য সুন্দর দেশ সুইজারল্যান্ডে বিপুলসংখ্যক বাংলাদেশির বসবাস। নিজেদের পেশাগত কাজের পাশাপাশি সামাজিক বিভিন্ন কাজের সাথেও যুক্ত রয়েছেন সেখানকার প্রবাসীরা। প্রবাসের নতুন প্রজন্মকে দেশের স্বার্থে পজেটিভ কাজ করে দেশের সুনাম বাড়ানোর আহবান জানান সুইজারল্যান্ডের প্রবাসী বাংলাদেশী কমিউনিটি নেতারা।
প্রবাসী বাংলাদেশিরা বিশ্বের বিভিন্ন দেশে কাজের মাধ্যমে প্রতিভার স্বাক্ষর রেখে চলেছেন। এতে করে একদিকে যেমন নিজেরা সমৃদ্ধ হচ্ছেন, অন্যদিকে বাংলাদেশকেও বিশ্বের দরবারে পরিচিত করছেন। এরমধ্যে অন্যতম একটি বিষয় হচ্ছে খেলাধুলা।
খেলাধুলা যে শুধু মনকে প্রশান্তি দেয় তাই-ইই না, খেলাধুলা শরীরচর্চার একটি মাধ্যম হিসেবেও ব্যবহৃত হয়। নতুন প্রজন্মের ছেলেমেয়েদের খেলাধুলার বিষয়ে যেকোন সহযোগিতা করতে প্রস্তুত, এ দৌড়বিদ
পড়াশোনার পাশাপাশি খেলাধুলাতেও এ প্রজন্মের ছেলেমেয়েরা নিজেদের প্রতিভার সাক্ষর রাখবে, পাশাপাশি প্রবাসে দেশের সুনাম বৃদ্ধিতেও তাদের অবদান থাকবে সব চেয়ে বেশি। এমন প্রত্যাশা সবার।
বাংলাটিভি/ এস



