Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

সৌদির মরুভূমিতে সবুজের সমারোহ গড়ে তুলেছে প্রবাসীরা

সৌদি আরবে মরুভূমির বুকে দেখা মিলেছে সবুজের সমারোহ। একই জমিতে বিভিন্ন ফল-ফলাদি চাষাবাদের পাশাপাশি গড়ে তুলেছে পশু পাখির খামার। যা দেখে মুগ্ধ প্রবাসীরা। ছুটির দিনে সপরিবারে ভিড় জমিয়ে স্থানটিকে পরিণত করেছেন পিকনিক স্পটে।

জেদ্দা থেকে ১৫০ কিলোমিটার দূরে ওয়াদি মুরোয়ানি নামক স্থানে সবুজের বিশাল সমারোহ গড়ে তুলেছে রেমিটেন্স যোদ্ধারা। বিশাল এই সবুজ মুগ্ধ করেছে সৌদি নাগরিক সহ প্রবাসী বাংলাদেশীদের। স্থানটি দেখতে ছুটির দিনে পরিববারসহ ভিড় জমাচ্ছেন সৌদি নাগরিকসহ প্রবাসী বাংলাদেশিরা।

গভীর নলকূপ থেকে মোটরের সাহায্যে পানি উঠিয়ে মরুভূমির মাটিকে উর্বর করে বিভিন্ন জাতের ফল ফলাদি আবাদ হচ্ছে। যা দেখে মুগ্ধ প্রবাসীরা।

এছাড়াও একই জমিতে এসব ফসলের পাশাপাশি দেখা মিলেছে বিভিন্ন প্রজাতির পশুপাখি। সেখানে হাঁস মুরগি ও ভেড়ারও দেখা মেলে। এ যেন অনকেটা মিনি চিড়িয়াখানা।

বাংলাটিভি/ এস

সংশ্লিষ্ট খবর

Back to top button