Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

লেবানন থেকে দেশে ফিরছে ৪২২ প্রবাসী বাংলাদেশী

বৃহস্পতিবার রাতে লেবানন থেকে দেশে ফিরছে ৪২২ প্রবাসী বাংলাদেশী।মহামারী করোনার কারণে দীর্ঘমেয়াদী লকডাউন,রাজনৈতিক অস্থিরতা, ডলার সংকটসহ নানা কারনে সংকটে আছেন অনেক লেবানন প্রবাসী বাংলাদেশি। এমন প্রেক্ষাপটে সেখানকার মানবেতর জীবন থেকে দেশে ফিরতে অনেকেই নিবন্ধন করে বাংলাদেশ দূতাবাসের স্বেচ্ছায় দেশে ফেরা কর্মসূচীতে।  এদেরই ৪২২ বাংলাদেশিকে বিমানের টিকেট হস্তান্তর করা হয়েছে।

লেবানন থেকে দূতাবাসের সহায়তায়, বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে দেশে ফিরছেন আরো ৪২২ জন অবৈধ বাংলাদেশি।  বৃহস্পতিবার শহীদ রফিক হারিরি বিমানবন্দর থেকে, ফ্লাইটটি বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেয়ার কথা রয়েছে।

এর আগে বুধবার বৈরুতের আল আনসার ষ্টেডিয়ামে, সবার হাতে বিমানের টিকিট তুলে দেন বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা। এসময় রাষ্ট্রদূত মেজর জেনারেল জাহাঙ্গীর আল মুস্তাহিদুর রহমান ও শ্রম সচিব আব্দুল্লাহ আল মামুনসহ অন্য দূতাবাস কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিমানের টিকিট নিতে যাওয়া বাংলাদেশিরা এতদিন পর, দেশে ফেরার সু্যোগ পেয়ে সন্তোষ প্রকাশ করেন। জেল জরিমানা ছাড়াই স্বল্প সময়ে নিজ দেশে ফিরতে পেরে, রাষ্ট্রদূতসহ দূতাবাসের সকল কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানান লেবানন প্রবাসী বাংলাদেশিরা।

দূতাবাস সূত্রে জানা যায় স্বেচ্ছায় দেশে ফেরা কর্মসূচীর আওতায়, গত ১৫ ফেব্রুয়ারী থেকে শুরু হওয়া, বাংলাদেশ বিমানের ১৭টি বিশেষ ফ্লাইটে এখন পর্যন্ত, প্রায় ০৭ হাজার বাংলাদেশি নিজ দেশে ফিরেছে।

ডেস্ক রিপোর্ট/বাংলা টিভি/ এস

সংশ্লিষ্ট খবর

Back to top button