Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

বাংলাদেশ ক্রিকেট ক্লাব বার্লিন” এর ১০ বছর পূর্তি উপলক্ষে টি টেন ক্রিকেট টুর্নামেন্ট

বাংলাদেশের ভাবমূর্তি বহিঃবিশ্বে সুনামের সাথে তুলে ধরতে নতুন প্রজন্মকে দায়িত্ব নেয়ার আহবান জানিয়েছেন জার্মানিতে নিযুক্ত রাষ্ট্রদূত মোঃ মোশাররফ হোসেন ভূঁইয়া। প্রবাসী বাংলাদেশী নতুন প্রজন্মের ক্রীড়া সংগঠন “বাংলাদেশ ক্রিকেট ক্লাব বার্লিন” এর ১০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান। রাষ্ট্রদূত বলেন, বিদেশের মাটিতে দেশীয় সংস্কৃতির বিকাশ ও নতুন প্রজন্মকে স্বাস্থ্য সচেতন করে গড়ে তুলতে এ আয়োজন সত্যিই প্রশংসার দাবী রাখে।

প্রবাসী বাংলাদেশী নতুন প্রজন্মের ক্রীড়া সংগঠন “বাংলাদেশ ক্রিকেট ক্লাব বার্লিন” এর ১০ বছর পূর্তি উপলক্ষে জার্মানির বার্লিনে অনুষ্ঠিত হয়েছে টি টেন ক্রিকেট টুর্নামেন্ট। বার্লিনের বাংলা কমিউনিটির বেশ কয়েকটি ক্রিকেট ক্লাবের মধ্যে এই প্রীতি ক্রিকেট প্রতিযোগীতায় অংশ নেয় ৭টি দল। প্রতিদ্বন্দী বার্লিন ফ্রেন্ডস ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ ক্রিকেট ক্লাব বার্লিন ।

রোববার জার্মানির বার্লিনের নয়াকোলনের মাঠে দিনব্যাপী এই শিরোপা প্রতিযোগীতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জার্মানিতে নিযুক্ত রাষ্ট্রদূত মোঃ মোশাররফ হোসেন ভূঁইয়া। এই ধরণের ক্রীড়া প্রতিযোগিতা নতুন প্রজন্মকে মাদকমুক্ত, সুস্থ্য ও সুন্দর জীবন গঠনে উদ্বুদ্ধ করার পাশাপাশি দেশের সংস্কৃতি বিদেশের মাটিতে ছড়িয়ে দিতে ভূমিকা রাখবে বলেও মন্তব্য করেন রাষ্ট্রদূত।

জার্মানিতে বসবাসরত দেশের তরুণদের  ঐক্যবদ্ধ করে সুন্দর সমাজ গড়তেই খেলাধুলার এমন আয়োজন করা হয়েছে বলে জানালেন, আয়োজকদের প্রধান আলিম মিয়া।

এদিকে এমন সুন্দর আয়োজনে পৃষ্টপোষকতা করতে পেরে খুশী দেশী বাজার নামের প্রতিষ্ঠান । প্রতিযোগীতায় বিজয়ী ও বিজিতদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এসময়ে বাংলা কমিউনিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মিজানুর খান, মোঃ শাহ আলম, বদিউজ্জামান, মোস্তাক মান্নান ও আনহার মিয়াসহ আরো অনেকে।

বাংলাটিভি/ এস

সংশ্লিষ্ট খবর

Back to top button