Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Uncategorized

অনলাইনে ঝামেলাহীন কেনাকাটায় ই-কমার্স প্লাটফর্ম থলে ডট কম

অনলাইনে ঝামেলাহীন কেনাকাটার নিশ্চয়তা নিয়ে এ বছর মার্চে যাত্রা শুরু করে নতুন ই-কমার্স প্লাটফর্ম থলে ডট কম। যাত্রা শুরুর মাত্র কয়েক মাসের মধ্যেই আকর্ষণীয় সব অফার এবং সঠিক পণ্য যথাসময়ে সরবরাহ নিশ্চিত করে ভোক্তাদের মাঝে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে প্লাটফর্মটি।

ভোক্তাদের কাঙ্খিত চাহিদা পূরণের স্বপ্ন নিয়ে গতানুগতিক ই-কমার্স প্লাটফর্মের বাইরে চলতি বছর ১ মার্চ যাত্রা শুরু হয় ‘থলে ডট কমের। চমৎকার সব অফারে পণ্য সামগ্রিকে গ্রাহকের ক্রয়ক্ষমতার মাঝে নিয়ে আসাই ছিল প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী সাকিব উদ্দিনের প্রধান লক্ষ্য। শুরুতে নিত্য প্রয়োজনীয় পণ্য দিয়ে শুরু করলেও ধীরে ধীরে সব ধরনের পণ্য সামগ্রি নিয়ে সাজিয়ে তুলছেন থলে ডট কম কে।

এছাড়া দ্রুত পণ্য ডেলিভারি নিশ্চিত করার পাশাপাশি গ্রাহকদের যথাযথ সেবা দেয়ার জন্য রাজধানীর ইসিবি চত্বরে দক্ষ কাস্টমার কেয়ার এবং কলসেন্টার নিয়ে সাজিয়ে তুলেছেন অফিস। যেখানে ভোক্তাদের সকল সমস্যা সমাধানে নিরবিচ্ছিন্ন ভাবে কাজ করে চলছে পুরো টিম।

সঠিক পণ্য,আকর্ষণীয় অফার, দ্রুত ডেলিভারি,এই তিনটি প্রতিশ্রুতির মেলবন্ধনে  থলেকে ভোক্তাদের কাছে একটি বিশ্বাসের নাম করে তুলতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন বলে জানান প্রতিষ্ঠানটির কর্নধার।

শুধু মাত্র পণ্য ডেলিভারি নয়, বাহারি অফার ও চমকপ্রদ অনেক কিছু নিয়ে প্রতিটি ভোক্তার দারপ্রান্তে এক থলে ভরা আনন্দ পৌঁছানোই থলে ডট কমের প্রত্যাশা।

ডেস্ক রিপোর্ট/ বাংলা টিভি/ এস

সংশ্লিষ্ট খবর

Back to top button