Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

সৌদি ও কুয়েত প্রবাসীদের পাশাপাশি অন্য দেশের প্রবাসীদেরও টিকা রেজিষ্ট্রেশন শুরু

টানা ১০ দিনের মত চলছে সৌদি ও কুয়েত প্রবাসীদের টিকা নিবন্ধন এবং টিকাদান কার্যক্রম। কিন্তু ৫ থেকে ৬ দিন আগে রেজিস্ট্রেশন করেও অনেকে টিকা প্রদানের ম্যাসেজ না পেয়ে দুশ্চিন্তায় আছেন।  এদিকে, সৌদি ও কুয়েত প্রবাসীদের পাশাপাশি দেশে আটকে পড়া অন্যান্য দেশের প্রবাসীদেরও সীমিত আকারে টিকা রেজিষ্ট্রেশন শুরু করেছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়।

করোনা মহামারির মধ্যে দেশে ছুটিতে কাটাতে এসে আটকে পড়া প্রবাসীদের টিকা কার্যক্রম চলছে বেশ জোরে সোরে। রাজধানীর ৭ টি কেন্দ্রে সৌদি ও কুয়েত প্রবাসীরা টিকা নিচ্ছেন ব্যাপক উৎসাহ নিয়ে।

অনেকের ভিসার মেয়াদ শেষের দিকে তাই টিকার রেজিষ্ট্রেশন করার পরেও স্বাস্থ্য মন্ত্রণালয়ের টিকা নেয়ার মেসেজ না পেয়ে হতাশ অনেক প্রবাসী।

এদিকে, করোনা মহামারির মধ্যে সারা দেশে চলছে লকডাউনের কঠোর বিধিনিষেধ।  ফলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীতে আসতে নানা ঝক্কি ঝামেলা পোহাতে হচ্ছে প্রবাসীদের।  ফলে জেলা ভিত্তিক টিকা দেয়ার দাবি প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের।

এদিকে, সৌদি ও কুয়েত প্রবাসীদের পাশাপাশি দেশে আটকে পড়া অন্যান্য দেশের প্রবাসীদেরও সীমিত আকারে টিকা রেজিষ্ট্রেশন শুরু করেছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়।

বাংলাটিভি/এস

সংশ্লিষ্ট খবর

Back to top button