Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

সংক্রমণ কমায় কর্মমুখর ইতালির বিভিন্ন শহর

ইউরোপের বেশ কিছু দেশে কমতে শুরু করেছে করোনার প্রাদুর্ভাব। এর ধারাবাহিকতায় আবারো কর্মমুখর হয়ে উঠছে ইতালির বিভিন্ন শহর।  ফলে খানিকটা স্বস্তি ফিরেছে প্রবাসী বাংলাদেশীদের মনে।  তারা চান গেল দেড় বছরের ব্যবসায়িক ধকল কাটিয়ে উঠতে। আর এজন্যই কঠোর পরিশ্রমে নেমেছেন ইউরোপ প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা।

ষাটের দশক থেকেই পশ্চিম ইউরোপের পর্যটননির্ভর দেশ ইতালিতে বাংলাদেশিদের যাতায়াত শুরু হয়। কালের পরিক্রমায় দেশটিতে এখন অনেক বাংলাদেশির বসবাস। তারা গড়ে তুলেছেন বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠান। যেখানে কর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন প্রবাসী বাংলাদেশীরা।

ইতালির মনফালকোনে এলাকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা করোনায় তেমন ক্ষতিগ্রস্থ না হলেও  তরিনো  নামক এলাকায় বসবাসরত প্রবাসীদের পোহাতে হয়েছে  নানা সমস্যা।

ইউরোপের জাহাজ নির্মাণ শিল্পে কাজ করা প্রবাসীদের বড় একটি অংশের বাস এসব এলাকায়।  তাদের কাজের অভিজ্ঞতাকে বাংলাদেশে ব্যবহারের সুযোগ চান এসব রেমিট্যান্স যোদ্ধারা।

দ্রুত করোনা মহামারীর অবসান হয়ে ইতালীর মত করে আবারো জেগে উঠবে কর্মমূখর পৃথিবী, এমনটাই প্রত্যাশা প্রবাসীদের।

বাংলা টিভি/ এস

সংশ্লিষ্ট খবর

Back to top button