Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
জনদুর্ভোগবিশ্ববাংলা

এখনও নিবন্ধন প্রক্রিয়া নিয়ে ভোগান্তিতে অনেক রেমিটেন্স যোদ্ধা

বিদেশগামী কর্মীদের টিকা কার্যক্রম চললেও নিবন্ধন প্রক্রিয়া নিয়ে এখনো ভোগান্তিতে অনেক রেমিটেন্স যোদ্ধা।  প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, টিকা পেতে কর্মীদের দুই ধাপে নিবন্ধন করতে হবে। আমি প্রবাসী অ্যাপ ছাড়াও বিদেশগামী কর্মীদের জাতীয় পরিচয়পত্র নিয়ে জটিলতা থাকায় ‘সুরক্ষা’ প্লাটফর্মে পাসপোর্টের মাধ্যমেও নিবন্ধন প্রক্রিয়া চালু হয়েছে।

মহামারি করোনায় ছুটিতে এসে আটকে পড়া প্রবাসীদের ১জুলাই থেকে ফাইজারের টিকা দেয়ার ঘোষণা দেয় স্বাস্থ্য অধিদফতর। সার্ভার জটিলতা কাটিয়ে ৩ জুলাই থেকে শুরু হয় নিবন্ধন কার্যক্রম। তবে বেশিরভাগ প্রবাসীরা নিবন্ধন প্রক্রিয়া না জানায় পড়ছেন চরম বিপাকে।

প্রবাসী কর্মিদের প্রথমেই জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো ‘বিএমইটি” নিবন্ধন সম্পন্ন করতে হবে। পহেলা জানুয়ারির পর যারা ‘বিএমইটি’তে নিবন্ধন করেছেন, তাদের নতুন করে নিবন্ধনের প্রয়োজন হবে না। তবে এই তারিখের আগে যাদের নিবন্ধন ছিল তাদের পুনরায় ‘আমি প্রবাসী’ অ্যাপে নিবন্ধন সম্পন্ন করতে হবে।

বিএমইটি নিবন্ধনের পর পাসপোর্ট ভেরিফিকেশন সম্পন্ন হলে নিবন্ধন সম্পন্ন হবে। পাসপোর্ট ভেরফিকেশনে সর্বোচ্চ ৭২ ঘণ্টার কথা বলা হলেও কিছু ক্ষেত্রে বেশি সময় লাগছে। তবে এর জন্য অপেক্ষার বিকল্প নেই বলে জানিয়েছে বিএমইটি’ কর্তৃপক্ষ।

বিএমইটি’র নিবন্ধন সম্পন্ন হলেরপাসপোর্টের তথ্যের ভিত্তিতে সুরক্ষা অ্যাপ প্ল্যাটফর্মে টিকাপ্রাপ্তির জন্য নিবন্ধন করতে হবে।  এখানে এনআইডি দিয়ে নিবন্ধনের পাশাপাশি পাসপোর্ট নম্বর দিয়েও নিবন্ধন করা যাবে।

যাদের ই-পাসপোর্ট আছে তারা নিবন্ধনের জন্য জেলা জনশক্তি অফিসে গিয়েও নিবন্ধন করতে পারবে। অন্যান্য পাসপোর্ট যাদের আছে তারা দেশের ৪২টি জনশক্তি কার্যালয়, ৯টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ও একটি মেরিন টেকনোলজি ইনস্টিটিউট অথবা ‘আমি প্রবাসী’ অ্যাপে বিএমইটি’র রেজিস্ট্রেশন করতে পারবেন। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে এ নিবন্ধন কার্যক্রম।

ফাইজারের টিকা সংরক্ষণ ব্যবস্থা জটিলতার কারণে শুধু ঢাকার সাতটি কেন্দ্রে দেওয়া হবে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিক্যাল, শহীদ সোহরাওয়ার্দী, মুগদা মেডিক্যাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতাল, শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতাল ও কুর্মিটোলা জেনারেল হাসপাতালে দেয়া হবে এ টিকা।  তবে সিনোফার্মের টিকা সারাদেশের জেলা-উপজেলা পর্যায়ে সরকারি হাসপাতাল থেকে নেওয়া যাবে।

বাংলা টিভি/ এস

সংশ্লিষ্ট খবর

Back to top button