স্পেনকে ৪-২ গোলে হারিয়ে ফাইনালে ইতালি
ইউরো চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে স্পেনকে ৪-২ গোলে হারিয়ে চতুর্থবারের মতো ইউরোর ফাইনালে ইতালি।
লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে দেখা মেলে স্পেনের চিরচেনা ফুটবল। শুরু থেকেই বল দখলে এগিয়ে তারা। প্রথম সুযোগটাও পেয়েছিল লুইস এনরিকের দল। তবে ফিনিশিং ছিল আনাড়ি। বাধা হয়েছেন ইতালি গোলরক্ষক দোন্নারুমাও। বিরতির ঠিক আগে গোলপোস্টে প্রথম জোরালো শট নেয় ইতালি। তবে এমেরসনের প্রচেষ্টায় ক্রসবারে বাধা পেয়ে ফিরে আসে বল। গোলশূন্য ফার্স্ট হাফ। সেকেন্ড হাফের শুরুতেও দাপট দেখায় স্পেন। তবে বুসকেটসের শট চলে যায় ক্রসবার ঘেষে। পাল্টা আক্রমণে চিয়েসার শট ফেরান সিমোন।
ম্যাচের৬০তম মিনিটে স্প্যানিশ আধিপত্যে চূর্ণ করে গোল আদায় করে নেয় ইতালি। লিড এনে দেন য়্যুভেন্তাস ফরোয়ার্ড ফেদেরিকো চিয়েসা। তবে, বেশিক্ষণ লিড ধরে রাখতে পারেনি রবার্তো মানচিনির দল। বদলি নামা আলভারোমোরাতা ৮০ মিনিটে সমতায় ফেরায় স্পেনকে।
নির্ধারিত সময়ে সমতায় শেষ হওয়ার পর খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। শেষ দিকের খেলায় ছিল না কোনো প্রাণ। অতিরিক্ত সময়ও শেষ হয় ১-১ স্কোরলাইনে।
টাইব্রেকারে ম্যানুয়েল লোকাতেল্লির নেওয়া ইতালির প্রথম শট ঠেকিয়ে দেন উনাই সিমোন। কিন্তু, নিজেদের প্রথম শট উড়িয়ে মেরে সুযোগটা নষ্ট করেন দানি ওলমো। ইতালির পরের শটগুলো আর মিস হয়নি। তবে স্পেনের চতুর্থ জন মোরাতার শট ঠেকিয়ে দেন জানলুইজি দোন্নারুমা। এরপর জর্জিনিয়ো ঠাণ্ডা মাথায় ঠিকানা খুঁজে নিলে ফাইনালে ওঠার আনন্দেজয়োল্লাসে ফেটে পড়ে ইতালি।
বাংলাটিভি/এস



