Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Uncategorized

বুধবার থেকে রাজধানীর ৭টি কেন্দ্রে সৌদি ও কুয়েত প্রবাসীদের টিকা দেয়ার কার্যক্রম

আগামীকাল থেকে রাজধানী ঢাকার ৭ টি কেন্দ্রে একযোগে শুরু হচ্ছে সৌদিআরব ও কুয়েত প্রবাসীদের টিকা দেয়ার কার্যক্রম।  সকালে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে টিকা বিষয়ক এক অবহিতকরন সভায়, মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোঃ সারোয়ার আলম এতথ্য জানান । তিনি বলেন, সব কিছু ঠিক থাকলে আগামী সপ্তাহ থেকে বাকি দেশগুলোর টিকার নিবন্ধন ফরমপূরণ কার্যক্রমও চালু করা হবে।

চলতি মাসের প্রথম তারিখে প্রবাসীদের টিকা দেয়া নিয়ে দেখা দিয়েছিল এক প্রকারের জটিলতা। তবে সে জটিলতা কাটিয়ে শুরু হয় প্রাক নিবন্ধন কার্যক্রম। টিকা স্বল্পতার কারনে প্রথম ধাপে সৌদি আরব ও কুয়েত প্রবাসীদের টিকা দেয়ার সিদ্ধান্ত নেয় সরকার। সেই ধারাবাহিকতায় ২রা জুলাই শুরু হয় এ কার্যক্রম।

এখন পর্যন্ত যারা নিবন্ধন করেছেন তাদের বড় একটি অংশকে আগামীকাল বুধবার থেকে টিকা দেয়া শুরু হবে জানিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোঃ সারোয়ার আলম । টিকা দেয়ার সময় পাসপোর্ট ও ভিসার কপি সাথে রাখার আহবান জানান তিনি।

প্রথম ধাপে সৌদি আরব ও কুয়েত প্রবাসীদের টিকা দেয়া হলেও আগামী সপ্তাহের মধ্যে বাকি দেশের প্রবাসীদের নিবন্ধন শুরু করার কথাও জানান তিনি। এ সময় বিদেশগামী যাত্রীদের সম্ভব হলে দুই ডোজ টিকা নিয়ে কাজে ফেরার আহ্বান জানান প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের এই কর্মকর্তা।

বাংলাটিভি/এস

সংশ্লিষ্ট খবর

Back to top button