করোনা বৃদ্ধির মধ্যে টিকা প্রাপ্তি নিয়ে দেখা দিয়েছে সংকট

করোনা মহামারি বৃদ্ধির মধ্যে টিকা প্রাপ্তি নিয়ে দেখা দিয়েছে সংকট।ভারতে প্রস্তুতকৃত অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন কেনার চুক্তি থাকলেও পাওয়া যাচ্ছে প্রয়োজনীয় টিকা। আর এ নিয়ে অনিশ্চয়তায় পড়েছে টিকা কার্যক্রম। বিভিন্ন দেশ থেকে উপহারের টিকা দিয়ে খুড়িয়ে খুড়িয়ে চলছে এই কর্মসূচি। তবে স্বাস্থ্য অধিদপ্তর বলেছে বেশ কয়েকটি দেশের সাথে যোগাযোগ চলছে শর্ত অনুযায়ী টিকা আসলে এ বছরের মধ্যেই বেশির ভাগ মানুষকে টিকার আওতায় নিয়ে আসা হবে।
স্বাস্থ্য অধিদপ্ততের তথ্য মতে, চুক্তি ও উপহার হিসেবে ভারতীয় সেরাম থেকে বাংলাদেশে মোট টিকা এসেছে ১ কোটি ২ লাখ ডোজ। যার মধ্যে প্রথম ডোজ টিকা দেয়া হয়েছে ৫৮ লাখ ১৯ হাজার ৬১৬ জন আর দ্বিতীয় ডোজ সম্পন্ন করা হয়েছে ২৮ লাখ ৫ হাজার ৬৯৪ জনকে। এই টিকা মোট মজুদ রয়েছে ৩০ লাখ তবে এখনো টিকার দ্বিতীয় ডোজ দেয়া বাকি মানুষের সংখ্যা ১৬ লাখের মত।
দ্বিতীয় ডোজের টিকা নিয়ে আসার বিষয়ে সেরামের সাথে যোগাযোগ অব্যাহত রয়েছে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর বলছে, দ্রত সময়ের মধ্যে শুরু করা হবে অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেয়া।
টিকা প্রাপ্তি নিয়ে বেশ কিছু দেশের আলোচনা চলছে জানিয়ে তিনি বলেন, শর্ত মতে টিকা আসলে এ বছরের মধ্যে দেশের বড় একটা অংশকে টিকার আওতায় নিয়ে আশা হবে।
বৈশ্বিক টিকা সরবরাহ কর্মসূচি কোভ্যাক্সের আওতায় এরি মধ্যে সিনোফার্মা, ফাইজার-বায়োএনটেকের টিকা দিয়ে কোন রকমে চলছে টিকা কার্যক্রম। এর আওতায় আগামী কয়ের দিনের মধ্যে ২৫ লাখ ডোজ মডার্না ভ্যাকসিন পাবে বাংলাদেশ।
বাংলাটিভি/এস



