Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Uncategorized

করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে নজরদারি বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের

আশংকাজনক হারে দেশে বাড়ছে করোনা সংক্রমণ।প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। মাত্র এক সপ্তাহের তুলনায় আক্রান্তের সংখ্যা গিয়ে ঠেকেছে ২০ শতাংশের ঘরে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, করোনার দ্বিতীয় ঢেউয়ের ঊর্ধ্বমুখী এই সময়ে আক্তান্ত ব্যাক্তিকে আলাদা করার পাশাপাশি রেড জোন গুলোতে বাড়াতে হবে সরকারকে কঠোর নজরদারি।

গত বেশ কিছুদিন ধরে ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্ট ভোগাচ্ছিল দেশের সীমান্তবর্তী জেলাগুলোতে,তবে সপ্তাহ খানেক ধরে রাজধানীতে আক্রান্তের সংখ্যা বাড়ায়  রোগীর চাপ বেড়েছে বেশির ভাগ কোভিড হাসপাতালগুলোতে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের ধারনা দেশে এখন করোনার দ্বিতীয় ঢেউয়ের ঊর্ধ্বমুখী সংক্রমণ চলছে, যার বেশিরভাগই ভারতের ডেল্টা ভ্যারিয়েন্টের প্রভাবে। ফলে এখনই যদি এর লাগাম টেনে ধরা না যায় তবে আগামীতে পরিস্থিতি আরো খারাপ হতে পারে বলে আশংকা তাদের।

ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্ট বর্তমানে আরও ৪০ গুন শক্তিশালী তাই সবাইকে বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ এই জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের।

বাংলাটিভি/ এআর

সংশ্লিষ্ট খবর

Back to top button