করোনা পরিস্থিতি উন্নতি হওয়ায় ফ্রান্সে স্বাস্থ্যবিধি কিছুটা শিথিল হচ্ছে

গত দেড় বছরে বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বিপর্যস্ত পুরো ইউরোপ। ফ্রান্সের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় কারফিউ তুলে নিয়ে দেশটির স্বাস্থ্যবিধিও শিথিল করা হয়েছে। কিন্তু ইতালীর ভ্যানিসে এখনো দুর্দশা কাটেনি পর্যটন ব্যবসায়ীদের। ইউরোপে আমাদের রেমিটেন্স যোদ্ধারা কেমন আছেন, কিভাবে দিন কাটাচ্ছেন তারা,
দেড় বছরের বেশি সময় ধরে, মহামারি করোনার প্রাদুর্ভাবে বিপর্যস্ত পুরো বিশ্ব। এ পর্যন্ত বিপুলসংখ্যক মানুষ মারা গেছেন, বিভিন্ন দেশে। যারমধ্যে অনেক প্রবাসী বাংলাদেশিও রয়েছেন। করোনার এই পরিস্থিতিতে ইউরোপসহ পৃথিবীর বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশিরা, কাজকর্মসহ বিভিন্ন ক্ষেত্রে নানা সংকটের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন।
সময়ের পরিক্রমায় ইতালির ভেনিসে গড়ে উঠেছে প্রবাসী বাংলাদেশিদের অনেক বড় জনগোষ্ঠী । সেখানে বসবাসরত প্রবাসীরা অনেকেই পর্যটন নির্ভর ব্যবসার সাথে যুক্ত , কিন্তু করোনা মহামারির কারণে অনেকটাই ক্ষতিগ্রস্থ হয়েছেন তারা।
ইতালিতে বসবাসরত প্রবাসীরা খুব আগ্রহের সাথে ভ্যাক্সিন নিচ্ছেন। সেখানে শিশুদেরকেও বর্তমানে ভ্যাক্সিন প্রদান করা হচ্ছে।
এদিকে, ফ্রান্সের বর্তমান করোনা পরিস্থিতি আগের তুলনায় কিছুটা স্বাভাবিক হয়ে এসেছে। সরকারের দেয়া নির্দেশনা অনুযায়ী কারফিউ তুলে নেয়ার পাশাপাশি, দেশটির স্বাস্থ্যবিধিও শিথিল করা হয়েছে। দ্রুত করোনা মহামারীর অবসান হয়ে জনজীবনে ফিরে আসবে স্বাভাবিক অবস্থা। পৃথিবী হবে আবার আগের মতই সুন্দর, এমনটাই প্রত্যাশা প্রবাসীদের।
বাংলা টিভি/এস



