মালয়েশিয়ায় বৈধ অভিবাসীদের ভিসা নবায়নের পদ্ধতি স্থগিত

মালয়েশিয়ায় বৈধ অভিবাসী কর্মীদের বার্ষিক ভিসা নবায়নের নতুন পদ্ধতি বহুস্তর লেভি বা মাল্টি টায়ার লেভি পদ্ধতির স্থগিতাদেশ আরেকদফা বাড়িয়ে ৩০ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে। এতে ভিসা নবায়ন বিলম্বিত হওয়ার পাশাপাশি বিদেশি কর্মীর উপর নির্ভরতা কমে আসার শঙ্কা দেখা দিয়েছে । ফলে হুমকির মুখে পড়তে পারে মালয়েশিয়া শ্রমবাজার। সংশ্লিষ্টরা বলছেন, আলোচনার মাধ্যমে দ্রুত এ সমস্যার সমাধান করার।
মালয়েশিয়ায় বৈধ অভিবাসী কর্মীদের বার্ষিক ভিসা নবায়নের জন্য নতুন পদ্ধতি বহুস্তর লেভি বা মাল্টি টায়ার লেভি পদ্ধতির স্থগিতাদেশ আরেকবার বাড়িয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত বর্ধিত করা হয়েছে। ৫ জুন দেশটির মানবসম্পদ মন্ত্রী দাতুক সেরি এম সারাভানান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ স্থগিতাদেশ জারি করেন।
ধারণা করা হয় নতুন মাল্টি টায়ার লেভি সিস্টেমের কারণে, সিলিং অনুযায়ী লেভি বৃদ্ধি পাবে এবং এর ফলে বিদেশি কর্মীর উপর নির্ভরতা কমাবেন নিয়োগকর্তারা। আর তাতে হুমকির মুখে পড়তে পারে মালয়েশিয়ার শ্রমবাজার।
খাত সংশ্লিষ্টরা বলছেন, গোটা মালয়েশিয়ায় এই আইনের পরিবর্তন হলে কিছু করার নেই। কিন্তু এটা যদি শুধুমাত্র বাংলাদেশীদের জন্য হয় তাহলে, বাজার ধরে রাখতে মালয়েশিয়া সরকারের সাথে বাংলাদেশ সরকারের আলোচনার কোন বিকল্প নেই।
করোনার কারণে অর্থনীতিতে যে নেতিবাচক প্রভাব পড়ছে তাতে মালয়েশিয়ান কর্মীদের চাকরি সংকুচিত হয়েছে। এজন্য, আগে নিজ দেশের নাগরিকের কর্মসংস্থান নিশ্চিত করার উপর জোর দিয়ে বিদেশ থেকে কর্মী নিয়োগ বন্ধ রেখেছে মালয়েশিয়া সরকার।
বাংলাটিভি/এস



