Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

ইউরোপে প্রবাসীসহ স্থানীয়দের মাঝে বাড়ছে ভ্যাকসিন নেয়ার আগ্রহ

করোনার পরিস্থিতি অনেকটা উন্নতির পথে জার্মানিসহ ইউরোপের দেশগুলোতে।  গরম বাড়ার সাথে সাথে স্বাভাবিক হচ্ছে জীবনযাত্রা। তবে গ্রীস্মের শুরুতেই নতুন করে আতংক ছড়াচ্ছে করোনার ডেল্টা ভ্যারিয়েশন।  এমন পরিস্থিতিতে প্রবাসীসহ স্থানীয়দের মাঝে বাড়ছে করোনার টিকা নেয়ার আগ্রহ।

জার্মানীতে গ্রীস্মের শুরু থেকেই অবিশ্বাস্য হারে কমছে সবধরণের করোনার সংক্রমণ। দিন যতই যাচ্ছে ততই মের্কেল সরকারের টিকা প্রদান কার্যক্রমে আগ্রহ বাড়ছে সাধারণ নাগরিকসহ দেশটিতে বসবাসরত প্রবাসীদের।  শিথিলতার অংশ হিসেবে জার্মানির সাথে সাথে প্রতিবেশী দেশ ফ্রান্স, স্পেন, অস্ট্রিয়া, চেক রিপাবলিক, ইতালী, গ্রিস, ডেনমার্কও কঠোর লকডাওন থেকে স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছে। আর এতেই স্বস্তি ফিরেছে প্রবাসীদের মধ্যে।

এদিকে গ্রীস্মের শুরুতেই নতুন করে আতংক ছড়াচ্ছে করোনার ডেল্টা ভ্যারিয়েশন। ইতিমধ্যে ভাইরাসটি ব্রিটেনের পর জার্মানিতেও ছড়িয়ে যাবে এমন আশংকায় দেশটিতে বসবাসরত প্রবাসীরা। সট

তবে জার্মান স্বাস্থ্য অধিদপ্তরের মতে ডেল্টা ভ্যারিয়েন্টকে রুখতে হলে জনসাধারণের টিকার আওতায় আসার কোন বিকল্প নাই।

বাংলাটিভি/এস

সংশ্লিষ্ট খবর

Back to top button