করোনায় নানামুখী সংকটে প্রবাসী বাংলাদেশীরা

বিশ্বের বিভিন্ন দেশে এক কোটিরও বেশি বাংলাদেশি বাস করেন। বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবে নানামুখী সংকটে পড়েছেন এসব প্রবাসী বাংলাদেশিরা। বর্তমান এ পরিস্থিতির মাঝে কেমন আছেন আমাদের এসব রেমিটেন্স যোদ্ধারা, কিভাবে দিন কাটাচ্ছেন তারা,
দেড় বছরের বেশি সময় ধরে, মহামারি করোনার প্রাদুর্ভাবে বিপর্যস্ত পুরো বিশ্ব। এ পর্যন্ত বিপুলসংখ্যক মানুষ মারা গেছেন, বিভিন্ন দেশে। এরমধ্যে অনেক প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাও রয়েছেন। করোনার এই পরিস্থিতিতে ইউরোপসহ পৃথিবীর বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশিরা নানা সংকটে দিন কাটাচ্ছেন।
বেলজিয়ামে করোনা পরিস্থিতি মোকাবেলায় লকডাউনসহ নানারকম বিধিনিষেধ জারি করা হয়েছে। তবে দেশটির সরকারের পক্ষ থেকে বিভিন্ন ব্যবসায়ীদের দেয়া হয়েছে আর্থিক সহায়তা ।
এদিকে, ফ্রান্সেও করোনা পরিস্থিতির অবনতি হলে নানা বিধিনিষেধ আরোপ করে দেশটি। এতে বেশি সমস্যায় পড়েন ব্যবসায়ী ও চাকুরীজীবীরা। কিন্তু ফ্রান্স সরকার তাদের প্রাপ্য বেতনের আংশিক দেয়ার ব্যবস্থা করে।
করোনা মহামারীর দ্বিতীয় ধাপে রাজধানী রোমসহ, ইতালির আশপাশের বিভিন্ন এলাকায় বিপুলসংখ্যক বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিল। তবে, বর্তমানে ইতালির করোনা পরিস্থিতি উন্নতির দিকে । ফলে দেশটির চলমান বিভিন্ন বিধিনিষেধও শিথিল করে দেয়া হয়েছে।
ইতোমধ্যে ইতালিতে মোট জনসংখ্যার ২০ শতাংশ মানুষকে করোনার ভ্যাক্সিন প্রদান করেছে দেশটির সরকার। ইতালির করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে ভ্যাক্সিন নিশ্চিত করাকেই বড় সাফল্য বলে মনে করছেন প্রবাসীসহ দেশটির সাধারণ মানুষ।
নতুন বছরে দ্রুত করোনা মহামারীর অবসান হয়ে জনজীবনে স্বাভাবিক অবস্থা ফিরে আসবে, এমন প্রত্যাশা সকল প্রবাসীদের।
বাংলা টিভি/ ঢাকা/ এস



