সুইডেনে বাংলাদেশের সংস্কৃতিকে তুলে ধরতে কাজ করছে বিভিন্ন সংগঠন

সুইডেনে বাংলাদেশের সংস্কৃতিকে তুলে ধরতে কাজ করছে বিভিন্ন সংগঠন। জীবিকার পাশাপাশি বাংলা ভাষা, গান, কবিতা, ছবি আঁকাসহ বিভিন্ন কাজে যুক্ত হয়েছেন প্রবাসীরা। এছাড়া, খেলাধুলাকে ধরে রাখতে ক্লাবসহ শিশুদের জন্য ক্রিকেট একাডেমি তৈরি করেছেন দেশটিতে বসবাস করা প্রবাসী বাংরাদেশিরা। সুইডেন থেকে জাহ্নবী জান্নাত’এর সঞ্চালনায়,
শান্তিপ্রিয় ও সুখী দেশ হিসেবে পরিচিত সুইডেন। দেশটির প্রায় ৯১ ভাগ মানুষই শিক্ষিত। স্বাক্ষরতার হারশতকরা প্রায় ৯৯ ভাগ।
ভবিষ্যৎ প্রজন্মের কাছে দেশের ভাষা,ইতিহাস,ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরতে কাজ করছে বিভিন্ন সংগঠন। দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি শিশুরা, যাতে বাংলাকে ভুলে না যায়, সেজন্য বিভিন্ন কর্মসূচি পালন করে সংগঠনটি সামাজিক দ্বায়বদ্ধতা থেকে অনেকে আবার রং তুলির মাধ্যমে তুলে ধরছেন বাংলাকে।
এদিকে, ২০১৫ সালে সুইডেনে ক্রিকেট খেলা স্বীকৃতি পাওয়ায় গড়ে উঠেছে অনেক ক্লাব। বাংলাদেশিদের উদ্যোগে, দেশটিতে তৈরী হয়েছে টাইগার্স ক্লাব। এছাড়া শিশুদের জন্য তৈরী করেছে ক্রিকেট একাডেমি।
এ সময় প্রবাসে বসবাসরত বাংলাদেশি অভিভাবকরা, তাদের বাচ্চাদের বাংলা সংস্কৃতিকে ধরে রাখতে, তাদের উৎসাহিত করার আহবান জানান বিশিষ্টজনেরা।
বাংলাটিভি/ডেস্ক রিপোর্ট



