Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

সাগর পাটোয়ারী হত্যাকারীর মৃত্যুদন্ডের রায়ে সন্তুষ্ট পরিবার

কুমিল্লার বরুড়ার সৌদী প্রবাসী সাগর পাটোয়ারী হত্যা মামলায়, গত ২৪ মার্চ সৌদি পূর্বাঞ্চল প্রদেশের দাম্মাম ক্রিমিনাল কোর্টের রায়ে, সৌদী নাগরিক উমর বিন দোয়াইরিব আল শাম্মেরিকে, শিরোচ্ছেদের মাধ্যমে মৃত্যুদন্ডের রায়ে সন্তোষ জানিয়েছে, সাগর পাটোয়ারীর পরিবারের সদস্যসহ এলাকাবাসী।  রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন, রিয়াদ দূতাবাসের শ্রম কাউন্সিলর মোঃ আসাদুজ্জামান।

কুমিল্লার বরুড়া আদ্রা ইউনিয়নের, নাগিরপাড় গ্রামের মৃত সোনা মিয়া পাটোয়ারীর ছেলে সাগর। পুত্র শোকে, বছর দুয়েক আগেই, পৃথিবীর মায়া ছেড়ে চলে যান, সাগরের মা অহিদা বেগম।

বাদী পক্ষ হিসেবে, এই মামলায়, রিয়াদের বাংলাদেশ দূতাবাসের বর্তমান রাষ্ট্রদূত ও বাংলাদেশ পুলিশের সাবেক আইজি, মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর নির্দেশনা ও তার প্রতিনিধি হিসেবে, দূতাবাসের শ্রমকল্যাণ শাখার আইন সহকারী মো. ফয়সল আহমেদ,এই মামলা পরিচালনা করেন।

এদিকে, রায়ের খবরে সন্তোষ জানিয়ে, রিয়াদ দূতাবাস ও সৌদি সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন, সাগরের স্ত্রী-সন্তানসহ, পরিবারের সদস্যরা।  দ্রুত রায় কার্যকরে সরকারের সহযোগিতা চেয়েছেন নিহতের স্ত্রী।

আরও কেউ যদি এ হত্যায় জড়িত থাকে, তাদেরও আইনের আওতায় এনে বিচারের দাবী জানান, নিহতের ছেলে আল আমিন পাটোয়ারী।

উল্লেখ্য, ২০০৬ সালে একটি পেট্রোল পাম্পে সাগরের সাথে সৌদি নাগরিক আল শাম্মেরির কথা কাটাকাটির এক পর্যায়ে, সৌদি নাগরিক নিজের গাড়িতে থাকা পিস্তল দিয়ে সাগরকে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন সাগর।

ডেস্ক রিপোর্ট/বাংলা টিভি।

সংশ্লিষ্ট খবর

Back to top button